1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৫০ 0 সংবাদ টি পড়েছেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি // কলাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শতাধিক দুস্থ,  অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে  বস্ত্র   বিতরণ করা হয়েছে। রবিবার বিকাল ৫ টায় শ্রীশ্রী জগন্নাথ আখড়াবাড়ি কেন্দ্রীয় নাট মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে  ঢাকা জজ কোর্ট, এডিশনাল পিপি, বিমল সমাদ্দার এর ব্যক্তিগত  উদ্যোগে এ  বস্ত্র  বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সজল সমাদ্দার, শ্রীশ্রী জগন্নাথ আখড়াবাড়ি কেন্দ্রীয় নাট মন্দির সভাপতি গোসাই সাহা, সহ-সভাপতি টিকেন মুখার্জি, বিকাশ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শিবা পাল, সাংগঠনিক সম্পাদক অশোক কর্মকার।

শিলা  রানী বলেন, দুর্গা পূজায় এসে নতুন  শাড়ি পেয়েছি তাতে আমি অনেক খুশি। এখন  সুন্দরভাবে  পূজা উদযাপন করতে পারবো।

গোপাল বলেন,অভাব অনটনের মধ্যেই যাচ্ছে আমার  নিম্ন আয়ের সংসার। এবছর পূজায় কিছুই কিনতে পারিনি। নতুন কাপড় পেয়ে দুঃখ ভুলে গেছি

এখন ভালোভাবেই কাটবে পূজা। যে এসবের ব্যবস্থা করেছে তিনি যেন প্রতি বছরই করতে পারে। এজন্য ভগবানের কাছে আশীর্বাদ জানাই।

 

বিমল সমাদ্দার বলেন, দুর্গাপূজায় সবাইকে নিয়ে সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। তাই প্রতিবছরের মত এ বছরও আমি এই অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ