1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

’বরিশাল বিভাগীয় ট্যাংক লরী শ্রমিকদল’/ শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কমিটি গঠনের খবরে দুশ্চিন্তায় অসাধুরা !

  • প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২২১ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক

বরিশালে যমুনা অয়েল কোম্পানি ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে ব্যনার স্থাপন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কমিটি বিহীন ব্যানারটিকে ভিন্নভাবে উপস্থাপন করে নানা মাধ্যমে ছড়ানো হয়েছে অপ-প্রচারও। যদিও ঐ ব্যানারে সংযুক্ত ’বরিশাল বিভাগীয় ট্যাংক লরী শ্রমিকদল’ উল্লেখ থাকলেও বর্তমানে কোন কমিটি গঠিত হয়নি। তবে নিয়মানুযায়ী কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আর গঠিত ঐ কমিটি হবে বিএনপি পহ্নি শ্রমিকদের নিয়ে। আর পুরো কমিটির প্রত্যেক সদস্যরা থাকবে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ। মুলত ট্রেড ইউনিয়নের নিয়মানুযায়ী গঠিত হবে ঐ কমিটি। এদিকে জানা গেছে, যমুনা অয়েল কোম্পানি ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে শ্রমিকরা বারংবার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে।

এখনও সে ধারা অব্যাহত রয়েছে। আর এ থেকে উত্তোরণে মহানগর শ্রমিকদল থেকে এই সেক্টরটিতে শৃঙ্খলা ফেরাতে প্রকৃত বিএনপি মনা শ্রমিকদের নিয়ে কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়। যে সংগঠনের নাম দেয়া হয় ’বরিশাল বিভাগীয় ট্যাংক লরী শ্রমিকদল’। যদিও এ কমিটি এখনোও বাস্তবে রুপান্তরিত হয়নি ।

তবে কার্যক্রমে সক্রিয়তায় শ্রমিকরা ন্যায্য অধিকার ফিরে পেতে উদ্যোগী হয়েছে। এজন্য ঐ প্রতিষ্ঠানে টানানো হয়েছে ব্যানার। কিন্ত মুষ্টিমেয় মহলটি দীর্ঘদিন ধরে তাদের আধিপত্য হারানোর ভয়ে ঐ সংগঠনকে গঠনের পুর্বেই আখ্যা দিয়েছেন শ্রমিকলীগ নামে ।

অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে ট্যাংক লরীতে একক আধিপত্য স্বেচ্ছাচারিতার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। শ্রমিক সংগঠন হতে হবে ট্রেড ইউনিয়নের নিয়মানুযায়ী। কিন্ত এ সংগঠনটিতে বিপরীত কার্য হচ্ছে। এ থেকে উত্তোরণেই মুলত সুশৃঙ্খলতা ফেরাতে বরিশাল বিভাগীয় ট্যাংক লরী শ্রমিকদল’ নামে ব্যানার স্থাপন ও কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

এ বিষয়ে বরিশাল মহানগর শ্রমিকদলের সভাপতি মোঃ ফয়েজ খান বলেন, যমুনা অয়েল কোম্পানি ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডে বিএনপি মনা শ্রমিকদের নিয়ে কমিটি গঠন করা হবে। এজন্য প্রকৃতদের আওতাভুক্ত করতে কার্যক্রম চলছে। এখন পর্যন্ত কোন কমিটি দেয়া হয়নি। ব্যনারের যাদের চিত্র রয়েছে তারা সকলেই বিএনপি’র নেতা । এছাড়া কমিটি গঠনের জন্য মুলত বিএনপি মনাদের তালিকা হচ্ছে। আর এ কমিটি ট্যাংক লরী পরিচালনায় সব দুর্নীতি ও অনিয়ম মুক্ত রাখবে। দূর করবে সব স্বেচ্ছাচারিতা । এর মধ্য দিয়েই ট্রেড ইউনিয়নের নিয়ম যথাযথভাবে পালনের মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ