1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

পূজা দিতে গিয়ে ফুফু-ভাতিজার মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ 0 সংবাদ টি পড়েছেন

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় দুর্গাপূজায় অঞ্জলি দিতে গিয়ে নৌকাডুবিতে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) সকালে কলমাকান্দা উপজেলার হরিণধরা এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে।

নৌকাডুবিতে মৃতরা হলেন- হরিনধরা গ্রামের সঞ্জয় তালুকদার ও বাসন্তী তালুকদার দম্পতির মেয়ে ঋতু তালুকদার (১৮) এবং বিপ্লব তালুকদার ও রুপা চন্দ্র তালুকদার দম্পতির ছেলে অমিত তালুকদার (৮)। ঋতু কলমাকান্দা সরকারি কলেজের বিএ অধ্যয়নরত শিক্ষার্থী ও অমিত হরিনধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। অমিত সম্পর্কে ঋতু তালুকদারের ভাতিজা হন।

এলাকাবাসী ও মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কলমাকান্দা সদর ইউনিয়নের হরিনধরা গ্রামের নিজ বাড়ি থেকে একই পরিবারের ছয়জন মিলে বাড়ির পাশেই পশ্চিমপাড়ায় দুর্গাপূজার অঞ্জলির উদ্দেশ্যে ছোট একটি নৌকা করে বের হন। পথে কালীবাড়ি খাল পার হওয়ার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়।

এ সময় চারজন সাঁতরে খালের পাড়ে উঠতে পারলেও ঋতু তালুকদার ও অমিত তালুকদার উঠতে পারেননি। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীম আরা নিপা মৃত ঘোষণা করেন।

মৃত ঋতুর ভাতিজা স্বপন তালুকদার বলেন, আমার পিসিমনি ঋতু তালুকদার সাঁতার জানতো। কিন্তু তার ভাতিজা অমিত তালুকদারকে বাঁচাতে গিয়ে তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। এরকম দুর্ঘটনা মেনে নিতে পারছি না।

বিষয়টি নিশ্চিত করে কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থানায় এসেছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোণা বেশ কয়েকটি উপজেলা প্লাবিত হয়েছে। এর মধ্যে কলমাকান্দা তৃতীয় দফা প্লাবিত হয়। বৃহস্পতিবার থেকে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়। এ আনন্দে মেতে রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজাতে ঘুরতে এবং উপভোগ করতে বিভিন্ন মণ্ডপে যাচ্ছেন ভক্তরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ