1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

মহিপুরে ইটভাটায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ 0 সংবাদ টি পড়েছেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি // কলাপাড়ার  মহিপুরে কেকেবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা ও ৩ কোটি টাকার মালামাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ১০ অক্টোবর  দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।

জানা গেছে, লতাচাপলী  ইউনিয়নে পুনামাপাড়া গ্রামে কেকেবি ইটভাটায় ইট তৈরীর কাজে খাপড়াভাঙ্গা নদী থেকে অবৈধভাবে মাটি কাটায় এ জরিমানা করা  হয়। এসময় স্পট থেকে ২টি ভেকু, একটি পল্টুন, একটি বাল্কহেড জব্দ করেন। জব্দকৃত মালামাল অনুমানিক বাজারমূল্য ৩ কোটি টাকা। আগামী ৩ দিনের মধ্যে জরিমানা টাকা পরিশোধ না করলে, জব্দকৃত মালামাল নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের জিম্মায় জব্দ করতে মালামাল রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি কৌশিক আহমেদ বলেন, খাল থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হবে‌। জব্দকৃত মালামাল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ