1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. ইউনূস

  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৯৪০ 0 সংবাদ টি পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ২০২৪ সালের ‘দ্য মুসলিম ৫০০: বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আম্মানের রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত এই তালিকা বৈশ্বিক মুসলিম সমাজে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের স্বীকৃতি দিয়ে থাকে। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এই তালিকা প্রকাশ করে আসছে।

এ বছর প্রভাবশালী মুসলিমদের তালিকায় শীর্ষ ৫০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি ক্ষুদ্রঋণ এবং ক্ষুদ্র অর্থায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, যা উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক উন্নয়নের মডেল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার জন্য নোবেল শান্তি পুরস্কার পান ড. মুহাম্মদ ইউনূস। প্রতিষ্ঠানটি দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করেছে।

এ বছর ‘দ্য মুসলিম ৫০০’ তালিকাটি ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি, এবং ক্রীড়া ও বিনোদন—এই পাঁচটি প্রধান ক্ষেত্রে প্রভাবশালী মুসলিমদের চিহ্নিত করেছে। ড. ইউনূসের অন্তর্ভুক্তি তার বহুমুখী ভূমিকার প্রতিফলন, যা তাকে একজন অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও সমাজসংস্কারক হিসেবে তুলে ধরেছে।

গত ৮ আগস্ট থেকে ড. ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এই গুরুত্বপূর্ণ সময়ে তার নেতৃত্ব দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

ড. ইউনূসের নেতৃত্ব ও অবদান কেবল বাংলাদেশেই নয়, বৈশ্বিক পরিসরেও তার প্রভাব সুপ্রতিষ্ঠিত করেছে। ‘দ্য মুসলিম ৫০০’-এ জায়গা করে নেওয়া বৈশ্বিক আর্থ-সামাজিক উন্নয়নে তার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির স্বীকৃতি বলে মনে করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ