1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ঢাবিতে তোফাজ্জেল হত্যাকাণ্ড, বিচার চেয়ে বরিশালে মানববন্ধন

  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২০৮ 0 সংবাদ টি পড়েছেন

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে একদল শিক্ষার্থীর মারধরে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বরিশাল নগরীর রুপাতলী সর্বস্তরের জনগণ।

শুক্রবার (০৪ অক্টোবর) বিকাল ৫ টার দিকে রুপাতলীর জনগণের পক্ষ থেকে ব্যানারে পুলিশ বক্সের সম্মুখে এ মানববন্ধন করা হয়। এ সময় আন্দোলনকারীদের ‘তোর ভাত তুই নে, আমার ভাই ফিরিয়ে দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘এক-দুই-তিন-চার’, সন্ত্রাসীরা বাংলা ছাড় ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অভ্যন্তরে মানসিক ভারসাম্যহীন বরগুনার পাথরঘাটায় বাড়ি তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। বিচারবহির্ভূত হত্যাকান্ড কোনভাবেই কাম্য না।

একটা মানুষকে চোর সন্দেহে এভাবে নির্মমভাবে হত্যা করা কোন মানুষের কাজ না। এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অভিযুক্ত অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ।

আমরা চাই শুধু গ্রেপ্তার নয়, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কর্মসুচীতে উপস্থিত ছিলেন জিয়া শিশু ও কিশোর মেলার সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক নাজিবুর রহমান খান তুহিন, মহানগর মৎস্যজীবি দলের সিনিয়র আহবায়ক আলমগীর হোসেন, ২৬ নং ওয়ার্ড যুবদলের যুগ্ন আহবায়ক খান তোতা প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ