1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে স্পীডবোট ঘাটে চাঁদা দাবিতে থানায় অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৬ 0 সংবাদ টি পড়েছেন

স্টাফ রিপোর্টার
দাবীকৃত চাঁদা না পেয়ে মারধর সহ প্রাণনাশের হুমকি দিয়েছে। এমন অভিযোগ এনে ৬ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছে নগরীর ১০ নং ওয়ার্ড ভাটারখাল এলাকার বাসিন্দা মোসাঃ নুসরাত জাহান (২২)। এঘটনায় বুধবার (১৮ সেপ্টেম্বর) বরিশাল কোতয়ালী মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন- একই এলাকার বাসিন্দা মোঃ মাসুম হাওলাদার (৩৫), মোঃ রুহুল হাওলাদার (৪৩), মোঃ সোহেল হাওলাদার (৩০), মোঃ রুবেল (৪৫), মোঃ ইব্রাহীম (৩০) ও শিল্পী (৪১)।

লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে, বরিশাল জেলা স্পীড বোট মালিক সমিতির এক পরিবারের সদস্য হলেন আবেদনকারী। অভিযুক্তরা নিজেদের বিএনপি রাজনৈতিক ক্ষমতার প্রভাব বিস্তার করে গত ৫ আগস্টের পর চাঁদা দাবি করে আসছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় আবেদনকারীর মা মাছ কিনতে গেলে অভিযুক্ত নারী শিল্পী অকারণে ঝগড়া করে। এ ঘটনা শুনে ঘটনাস্থলে গেলে মা-মেয়েকে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে নুসরাত জাহান জানান কিন্তু থানায় অভিযোগ দায়ের করার পরেও তাদের একটি গ্রুপ ঘাটে এসে আমাদেরকে হুমকি দিয়েছে। এমনকি তারা বলে আমাদের নামে যতই অভিযোগ দাও না কেন কোন লাভ নাই। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি ।

হামলাকারীদের ভয়ে নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় একাধিক সাধারণ মানুষ জানায় অভিযুক্তরা সহ তাদের একটি গ্রুপ রয়েছে তারা কারণে-অকারণে মানুষের সাথে ঝামেলা করেন। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত বিষয় তাদের নিত্যদিনের সঙ্গী । এদের প্রত্যেকের নামে থানায় একাধিক মামলা রয়েছে। তারপরও এরা বেপরোয়া আচরণ করেন। বরিশাল মহানগর বিএনপির দায়িত্বশীল নেতারা বলেন, কারো ব্যক্তিগত অপরাধের দায় দল বহন করবে না। এরকম কিছু হলে খোঁজ নিয়ে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে। তবে হামলাকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও কোন মন্তব্য পাওয়া যায়নি।

বরিশাল জেলা স্পীড বোট মালিক সমিতির এর লাইন সম্পাদক মোঃ তারেক শাহ্ বলেন, হামলাকারীরা চাঁদার দাবিতে আমার বোন ও মাকে মারধর করেছে। আমরা ন্যায় বিচারের দাবিতে থানায় অভিযোগ দায়ের করেছি।

বরিশাল কোতোয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ