1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

সত্য সংবাদের নামে ভুয়া ফেসবুক পেইজে অপ-প্রচার, থানায় জিডি !

  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশালের স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার ভুয়া ফেসবুক পেইজ খুলে অপ-প্রচার চালিয়েছে একটি মহল। বিষয়টি নজরে আসলে কর্তৃপক্ষ কর্তৃক দ্রুত আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

কোতয়ালী মডেল থানায় মানক্ষুন্নের পায়তারা ও ভুয়া ফেসবুক পেইজ শনাক্ত পুর্বক অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সাধারণ ডায়েরী করেন পত্রিকাটির সম্পাদক এস.এম রাকিবুল হাসান ফয়সাল।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসাধু মহলের নিয়ন্ত্রনাধীন ওই পেইজটির নাম দেয়া হয় ‘বরিশালের সত্য সংবাদ’। সেখানে হুবহু বহুল প্রচারিত স্থানীয় দৈনিক সত্য সংবাদের ডিজিটাল প্লাটফর্মের অরিজিনাল পেইজ ‘দৈনিক সত্য সংবাদ-এ ব্যবহৃত লোগোটি সংযুক্ত করা হয়।

ভুয়া ওই পেইজটিতে কয়েকজন ব্যক্তিকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ছবি সংযুক্ত করে অপ-প্রচার চালায় চক্রটি।

এদিকে কর্তৃপক্ষের নজরে আসলে কালক্ষেপন না করে অতিসত্বর ভুয়া ঐ পেইজটির বিরুদ্ধে অজ্ঞাতনামা অভিযুক্তদের উল্লেখ করে জিডি করা হয়।

পত্রিকার সম্পাদক ফয়সাল রাকিব সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, পত্রিকার মুল অনলাইন প্লাটফর্ম থেকে লোগো কপি করে অসাধু মহল একটি ভুয়া পেইজ তৈরি করে। যা আমাদের নজরে আসে। ঐ পেইজটিতে দেখা যায় বিভিন্ন ব্যক্তির নামে কুচক্রী মহলটি তাদের স্বার্থ হাসিলে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে।

এতে পত্রিকার মুল পেইজ ও আমাদের মান ক্ষুন্ন হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও পেইজটি অবিলম্বে বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহীনির দ্বারস্থ হয়েছি। ফয়সাল রাকিব আরও জানান, আমরা নিরপেক্ষতা বজায় রেখে সর্বদা সংবাদ পরিবেশন করে থাকি।

কারও বিরুদ্ধে অপ-প্রচার পেশাদারিত্বের বিপরীত। যা কখনোই কাম্য নয়। অসাধু মহলের অপ-তৎপরতায় বিভ্রান্ত না হয়ে পাঠক ও সর্ব মহলের সহযোগীতা কামনা করছি।

এদিকে থানায় জিডি করার পরপরই ভুয়া ঐ পেইজটি ফেসবুক থেকে অপসারণ করে চক্রটি বলে জানা গেছে।

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাইবার মাধ্যমে যোগাযোগ করা হয়েছে। ভুয়া পেইজ খুলে অপ-প্রচারকারী অভিযুক্তদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ