1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা পটুয়াখালীতে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব বরিশাল সদর সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, দলিল লেখক হান্নানের বিরুদ্ধে অভিযোগ রিহানার বাড়িতে ১০ রাউন্ড গুলিবর্ষণ, গ্রেফতার ১

বরিশালে চাঁদাবাজি মামলায় ২ আসামীকে জেল হাজতে প্রেরণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৭৪ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক

বরিশাল নগরীতে এক চাকুরিজীবী কাছে চাঁদা দাবির ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত আসামি আসাদুজ্জামান সালাম ও মামুনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত ২৫ জুন মঙ্গলবার দুপুরে বিষয়টি নগরীতে সর্বত্র ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে। ঘটনাটি বরিশাল নগরীর ২২ নং ওয়ার্ড কাজীপাড়া দুই নং গলির এলাকায়। আসাদুজ্জামান সালাম ওই এলাকার মৃত আলী আহমেদের ছেলে এবং অপর আসামি মামুন প্রধান আসামির শ্যালক। গত ২৪ জুন ২২ নং ওয়ার্ড কাজীপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে গোলাম মোস্তফা বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোলাম মোস্তফা গত ৮ বছর পূর্বে পাঁচ শতাংশ জমি ক্রয় করেন। বর্তমানে ওই জমিতে টিনসেট ঘর আছে এবং ভাড়াটিয়া ও রয়েছে। গোলাম মোস্তফার জমির উত্তর পাশে অভিযুক্তদের বাড়ি। গোলাম মোস্তফা চাকুরীজীবী থাকার কারণে এলাকায় থাকে না। যে কারণে আসামীরা গোলাম মোস্তফার জমি জোরপূর্বক অবৈধভাবে জবর দখলের চেষ্টা চালায়। প্রতিবাদ করতে গেলে গোলাম মোস্তফার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসাদুজ্জামান সালাম সহ অন্যান্য আসামীরা। দাবীকৃত চাঁদ না দিলে গোলাম মোস্তফা ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দেয়া হয়। গত ৩১ মে গোলাম মোস্তফা তার বাড়ির সামনে পাকা রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় আসামি আসাদুজ্জামান সালাম, সালামের স্ত্রী শিউলি এবং শ্যালক মামুন সহ অজ্ঞাতনামা ভাড়াটিয়া সন্ত্রাসীরা গোলাম মোস্তফা কে পথরোধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করলে একপর্যায়ে আসাদুজ্জামান সালাম ও মামুন অতর্কিতভাবে গোলাম মোস্তফা কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি ভাবে পিটিয়ে আহত করেন। ডাকচিৎকারে স্থানীয় লোকজন আহত গোলাম মোস্তফাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় আসাদুজ্জামান সালাম ও তার স্ত্রী শিউলি ও শ্যালক মামুনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আসাদুজ্জামান সালাম ও মামুন বরিশাল বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন আবেদনের প্রার্থনা করলে আদালতের বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী গোলাম মোস্তফা আরও জানান, মামলায় প্রধান আসামী সহ দুইজন জেল হাজতে যাওয়ার পর আসামীর সহযোগীরা আমাদেরকে বিভিন্নভাবে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেয়। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আরিচুল হক জানান, চাঁদাবাজির ঘটনায় মামলা দায়ের হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ