1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী চূড়ান্ত করবেন তারেক রহমান সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা পটুয়াখালীতে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার নড়াইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কিশোর নিহত আহত ১ সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব বরিশাল সদর সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, দলিল লেখক হান্নানের বিরুদ্ধে অভিযোগ রিহানার বাড়িতে ১০ রাউন্ড গুলিবর্ষণ, গ্রেফতার ১

উপ-নির্বাচন, গৌরনদীতে নারিকেল গাছ প্রতীকের সমর্থকদের মারধরের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৬৬ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক
বরিশাল জেলার গৌরনদী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে প্রচারনার শেষ মুহুর্তে পৌর এলাকার নয়টি ওয়ার্ডের ১৪টি গ্রামের সর্বত্র উত্তাপ ছড়িয়ে পরেছে। পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় সুষ্ঠু ভোট নিয়ে জনমনে নানা আতঙ্ক বিরাজ করছে।

সূত্রমতে, এক প্রার্থীর পক্ষে ইউনিয়নসহ পাশ্ববর্তী উপজেলার বহিরাগতদের মোটরসাইকেল মহড়া, সাধারণ ভোটারদের ওপর হামলা, ভোটেরদিন কেন্দ্র দখল, এক প্রার্থীর এজেন্টদের মাধ্যমে সাধারণ ভোটারদের ইভিএম’র ভোট জোরপূর্বক ছিনিয়ে নেওয়া ও প্রতিদ্বন্ধী প্রার্থীদের চিহ্নিত ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাঁধা প্রদানের হুমকির ঘটনায় সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পরেছে।

নির্বাচন কমিশনের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনের ন্যায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য উল্লিখিত অভিযোগের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আলহাজ মোঃ আলাউদ্দিন ভূঁইয়া এবং চামচ মার্কার প্রার্থী সিকদার মোঃ সফিকুর রহমান রেজাউল। তাদের দাবি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য পৌরসভার ১৪টি ভোট কেন্দ্রে স্থায়ীভাবে ম্যাজিষ্ট্রেট নিয়োগ, বহিরাগত ঠেকাতে বিজিবি, র‌্যাব ও পুলিশের টহল বৃদ্ধি, ভোট গ্রহণের দিন প্রার্থীর এজেন্ট এবং প্রিসাইডিং কর্মকর্তাদের সঠিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করতে হবে।

রোববার সকালে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী আলহাজ মোঃ আলাউদ্দিন ভূঁইয়া অভিযোগ করে বলেন, আমার প্রতিদ্বন্ধী মোবাইল ফোন মার্কার প্রার্থী এইচএম জয়নাল আবেদীনের সমর্থকরা আমার কর্মী লালচাঁন ভূঁইয়া, জামাল বেপারী, হাফিজুল ইসলাম ও আজিজুল ইসলামকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। এছাড়াও মোবাইল ফোন মার্কার প্রার্থীর পক্ষে বিভিন্ন ইউনিয়নসহ পাশ্ববর্তী উপজেলার বহিরাগতরা গত কয়েকদিন থেকে মোটরসাইকেল মহড়া দিয়ে ভোটারদের ওপর হামলা, ভোটেরদিন কেন্দ্র দখল, প্রার্থীর এজেন্টদের মাধ্যমে সাধারণ ভোটারদের ইভিএম’র ভোট জোরপূর্বক ছিনিয়ে নেওয়া ও আমার ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাঁধা প্রদানের হুমকির প্রদর্শন অব্যাহত রেখেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ