1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

মেহেন্দিগঞ্জে স্কুল শিক্ষককে কুপিয়েছে সন্ত্রাসীরা

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২১১ 0 সংবাদ টি পড়েছেন

অনলাইন ডেস্ক

বরিশালের মেহেন্দিগঞ্জে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। শুক্রবার সকাল পৌনে ১১টার দিকে উপজেলার কজিরহাট থানাধীন লতা লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত শিক্ষক হুমায়ুন কবির (৪৫) কে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত হুমায়ুন কবির জয়নগর ইউনিয়নের কাদীরাবাদ গ্রামের কাঞ্চন আলী ফকিরের ছেলে এবং হরিনাথপুর গার্ল্স স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ নিয়েছেন আহতের পরিবার।

আহত শিক্ষক হুমায়ুন কবিরের ভাই আবদুল্লাহ আল মামুন জানান, লতা লঞ্চঘাট এলাকায় তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান বা দোকান রয়েছে। যা অন্তত ২০-২৫ বছর ধরে তারাই পরিচালনা করে আসছেন। সম্প্রতি ঘূর্ণিঝড়ে দোকানটি ভেঙে যায়।

মামুন বলেন, ‘শুক্রবার সকালে ভেঙে যাওয়া দোকানটি মেরামত করতে যান তার বড় ভাই শিক্ষক হুমায়ুন কবির। তখন প্রতিবেশী মৃত গয়জদ্দিন ফকিরের ছেলে নাসির উদ্দিন ফকির, নেছার ফকির ও ফজর আলী ফকির দোকানটি নিজেদের দাবি করে মেরামত কাজে বাধা দেয়।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় শিক্ষক হুমায়ুন কবিরকে মারধর করেন তারা। এসময় নাসির উদ্দিনের হাতে থাকা চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় শিক্ষক হুমায়ুন কবিরকে। তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এসময় ঘটনাস্থল থেকে কুপিয়ে জখমের কাজে ব্যবহৃত রক্তাক্ত চাপাতি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ প্রসঙ্গে কাজিরহাট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহমান বলেন, ‘শিক্ষককে কুপিয়ে জখমের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তারা সেখান থেকে একটি চাপাতি উদ্ধার করেছে। তাছাড়া এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ