1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মানবিক কাউন্সিলর সুলতান মাহমুদের উদ্যোগে চক্ষু রোগীদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশিত : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৩৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
মানবিক কর্মকান্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখছেন বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ। জটিল ও ব্যয়বহুল স্বাস্থ্য চিকিৎসা সম্পুর্ণ বিনামুল্যে প্রদানের মধ্য দিয়ে সর্বত্র প্রশংসা কুড়িয়ে চলেছেন তিনি।

এরই ধারাবাহিকতায় গতকাল বিনামুল্যে নিজস্ব অর্থায়ণে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন কাউন্সিলর সুলতান।

রুপাতলীস্থ নিজস্ব কার্যালয়ে তিনি এ কর্মসুচী সম্পন্ন করেন। জানা গেছে, এবারে ওয়ার্ডের ৩৫০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে নিজস্ব অর্থায়নে চক্ষু চিকিৎসা সেবার আওতায় নিয়ে এসেছেন তিনি। এর মাধ্যমে জটিল ও ব্যয়বহুল চিকিৎসা সেবা পেয়েছেন অসহায় মানুষ।

এর মধ্যে ২০ জন চক্ষু রোগীকে অপারেশন করানো হয়েছে। এছাড়া ৬ জনকে রোখের রেটিনা অপারেশন করে ব্যয়বহুল চিকিৎসাকে নিজস্ব অর্থায়নে বিনামুল্যে প্রদানের ব্যবস্থা করে দিয়েছেন মানবিক কাউন্সিলর সুলতান মাহমুদ।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি প্রথম ধাপে মানবিক এ কর্মসুচী শুরু করেন তিনি। রুপাতলীস্থ কার্যালয়ে দিনব্যাপি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রায় দুই’শ রোগীকে কোন অর্থ ছাড়াই নিজস্ব উদ্যোগে চক্ষু পরিক্ষা ও অপারেশন সহ যাবতীয় সেবার ব্যয়ভার গ্রহণ করেন কাউন্সিলর সুলতান ।

এর মধ্যে ছানী অপারেশনের রোগী রয়েছে ১৯ জন, রেটিনা ৩ জন, নেত্রনালী ৫ জন, চোখে মাংস বৃদ্ধি ২ জন, ১২৬ জনকে চশমা প্রদান ও এসব রোগীদের বিনামূল্যে নিজস্ব অর্থায়নে ওষুধের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। জানা গেছে, রোগীদের অধিকাংশ ৬০ থেকে ৮০ বছরের বয়সী। এছাড়া রয়েছে শিশুরাও। বৃদ্ধ বয়সে জটিল রোগের ব্যয়বহুল চিকিৎসা বিনামুল্যে পাওয়ায় একাধিক বৃদ্ধ জানান, চক্ষু রোগে ভুগতেছি অনেকদিন ধরে। চিকিৎসা অনেক ব্যয়বহুল। তাই চিকিৎসকের কাছে যেতে পারিনি। কিন্ত আমাদের সুলতান ভাই কোন টাকা ছাড়াই আমাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।

আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এমন মহতি কর্মকান্ডে আমরা ওয়ার্ডবাসী খুশি। তার এমন মানবিক কর্মকান্ড অব্যাহত থাকুক। এদিকে মানবিক এসব কর্মকান্ড চলমান থাকবে জানিয়ে জটিল রোগ থালাসেমিয়ায় আক্রান্তদেরও বিনামুল্যে চিকিৎসা প্রদানের উদ্যোগ গ্রহণ করবেন কাউন্সিলর সুলতান মাহমুদ। এমনটাই জানান তিনি। আর তার এমন কর্মকান্ডে ওয়ার্ডবাসী ও সর্ব মহল তাকে প্রশংসা জুড়ে দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ