1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বিএনপি নেতার বাস চলার অভিযোগ, বিক্ষোভ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া !

  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩৬০ 0 সংবাদ টি পড়েছেন

স্টাফ রিপোর্টার
প্রথম দ্বফায় অবরোধের শেষ দিনে বরিশালে ঝটিকা মিছিলের পাশাপাশি যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে মহানগর বিএনপির নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার (০২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরের রুপাতলীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের নেতৃত্বে অবরোধের সমর্থনে বের হওয়া মিছিল থেকে ভাংচুর করা হয় বাস ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহন। এরপর কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় বরিশাল-কুয়াকাটা আন্তঃমহাসড়কের যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তা আবার চালু হয়।

এদিকে ঐ স্থানে অবরোধের নামে ভাংচুর করার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে সিকদার পরিবহন নামের বরিশালগামী একটি বাস অবরোধকারীদের থেকে কিছুটা দূরে যাত্রী নিয়ে দাঁড়িয়ে ছিল। সামনে থাকা বরিশালগামী সুপার স্টার নামের আরেকটি বাস ও অপরদিকে বিপরীতমুখীতে থাকা একটি ট্রাকে বিএনপি নেতাকর্মীরা ঢিল ছুড়ে ভাঙচুর করছেন। স্থানীয় ও কয়েকজন নেতাকর্মী জানিয়েছেন, সিকদার পরিবহন নামের বাসটির স্বত্তাধীকারি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেয়া মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের। তারা আরও জানান, কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসুচীর আওতায় ছিল বাস-ট্রেন ও লঞ্চ। এক্ষেত্রে মালিক সমিতি চালু রাখলেও বিএনপির একজন নেতা হয়েও তার বাসটি অবরোধেও কিভাবে চালু থাকে সে নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের দাবী বিএনপির একজন দায়িত্বশীল নেতা হিসেবে তার বাস সচল রয়েছে এটা দুঃখজনক। এ বিষয়ে জানতে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের মুঠোফোনে একাধিকবার সংযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা আটক থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, অবরোধ কর্মসূচির শুরু থেকে বুধবার পর্যন্ত সাবেক দুই এমপিসহ বিএনপির মোট ২৯ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ