1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

কাউখালীতে পাষণ্ড স্বামীর নির্যাতনে স্ত্রী হাসপাতালে

  • প্রকাশিত : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০২ 0 সংবাদ টি পড়েছেন

স্টাফ রিপোর্টার
পিরোজপুর জেলার, কাউখালী উপজেলার,নাঙ্গলী গ্রামে যৌতুক না দেয়াকে কেন্দ্র করে এক গৃহবধূর উপর অমানষিক নির্যাতন চালিয়েছে পাষণ্ড স্বামী ও তার পরিবার। আতের নাম সুমি আক্তার সে ওই গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের স্ত্রী।

বর্তমানে সে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত সুমি অভিযোগ করে বলেন, ঘটনার দিন শুক্রবার সকালে তার স্বামী আব্দুর রাজ্জাক প্রতিদিনের মতো তার কাছে ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করে।

এতে সে রাজি না হওয়ায় রাজ্জাকের নেতৃত্বে তার ভাই জামাল, তৌফিক,ভাবি সখি ও শ্বাশুড়ি রাশিদা সহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্য লাঠি সোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে এবং ঘরে আটকে রাখে। সংবাদ পেয়ে তার স্বজনরা ঘটনাস্থল তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এর আগেও সুমির চাকরি করে জমানো ১০ লক্ষ টাকা নিয়ে যায় রাজ্জাক বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ