1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

জমি সংক্রান্ত বিরোধের জেরে নলছিটিতে ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ, শেবাচিমে ভর্তি

  • প্রকাশিত : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ও সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ১০ টায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের মজকুনি গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, সন্তোষ চক্রবর্তীর ছেলে সচিন চক্রবর্তী(২৪), সমীর লাল চক্রবর্তী (৪৫), কেয়া লাল চক্রবর্তী (৪০), অর্পিতা(১৬)।

আহত সচিনের চাচা শ্যাম লাল চক্রবর্তী জানান, পৈত্রিক সুত্রে প্রাপ্ত ৭ শতাংশ জমির ওপর ঘর উত্তোলন করছিলাম। সকালে রাজমিস্ত্রী কাজ করছিল। এসময় শম্ভু লাল চক্রবর্তী ও সঞ্জিব চক্রবর্তী জমি নিজেদের দাবী করে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমার ভাইয়ের ছেলে সচিনকে কুপিয়ে জখম করে। এছাড়া অন্যদের শরীরের বিভিন্নস্থানে মারধর করে।

শ্যাম লাল আরও জানান, আমাদের ওপর হামলা চালিয়ে উল্টো হাসপাতালে এসে আমাদেরই হুমকি প্রদর্শন করছে অভিযুক্তরা। এবিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

একইসাথে অভিযুক্তদের বিরুদ্বে মামলাও দায়ের করবেন বলে জানান শ্যাম লাল।

এদিকে আহতদের মধ্যে সচিন জানান, আমাদের ৭ শতাংশ জমি নিয়ে আত্নীয় শম্ভু লাল চক্রবর্তী ও সঞ্জিব চক্রবর্তী দখলের পায়তারা চালিয়ে আসছিল। এরই জের ধরে তারা আমি ও আমার স্বজনদের ওপর ক্ষিপ্ত হয়ে লাঠি, সোঠা, রড ও দাও দিয়ে হামলায় চালায়। আমার হাতে ও মাথায় কুপিয়ে জখম করে।

এদিকে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মজকুনি গ্রামের সনাতন চক্রবর্তী সঙ্গে একই বাড়ির সন্তোষ চক্রবর্তীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান। বুধবার সকালে বিরোধীয় জমিতে এক পক্ষ ভবন নির্মাণের কাজ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাথী চক্রবর্তী, সম্ভু চক্রবর্তী, সঞ্জিব চক্রবর্তী, গায়ত্রী চক্রবর্তী, সন্তোষ চক্রবর্তী, সমীর চক্রবর্তী, কেয়া চক্রবর্তী, আর্পিতা চক্রবর্তী, সচিন চক্রবর্তী আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে সনাতন চক্রবর্তীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ