1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

২০ ঘণ্টা পর নিখোঁজ সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // জামালপুরের মেলান্দহ উপজেলার রৌমারী বিলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে গোসল করতে নেমে নিখোঁজ সেই শিক্ষার্থী শফিকুল ইসলামের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের রৌমারী বিলে থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মৃত শফিকুল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাতানী এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি ওই উপজেলার ডা. সেকান্দার আলী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিকুল শেরপুরে শ্রীবরদী উপজেলা থেকে ৫ জন বন্ধুসহ রৌমারী বিলে ঘুরতে আসেন।

বিলের রাস্তার কালভার্টের উপর পাঁচ বন্ধু মিলে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় তিন বন্ধু গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে কালভার্টের উপর থেকে শফিকুলসহ ৩ জন লাফ দেন। সঙ্গে সঙ্গে পানির তারা স্রোতে বিলের মাঝে চলে যান। পরে স্থানীয়রা দুজনকে জীবিত উদ্ধার করলেও শফিকুল বিলের পানিতে ডুবে যান।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ সদস্যরা নিখোঁজ শফিকুলকে খুঁজতে শুরু করে। রাত ৮টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল। বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, ঘটনাস্থলে পুলিশে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ