1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

প্রেমিক যুগলকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, ধর্ষণ মামলায় তরুণ গ্রেপ্তার

  • প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের দায়ে প্রেমিক যুগলকে সুপারি গাছে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পর ধর্ষণ মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখিয়েছে। আর ওই তরুণীর পরীক্ষা-নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সিংগীমারী ইউনিয়নের সাবেক এক ইউপি সদস্যের বাড়ির সামনে তাদের বেঁধে রাখা হয়। গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নির্যাতনের স্বীকার তরুণের বয়স ২২ বছর ও তরুণী ১৮ বছর বয়সী। তাঁরা একই এলাকার বাসিন্দা। তরুণ হিন্দু পরিবারের ও তরুণী মুসলিম পরিবারের। স্থানীয়রা বলছে, দীর্ঘ দিন ধরে ওই তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। গতকাল রাতে তরুণের বাড়িতে রাত্রিযাপন করে ওই তরুণী।

বৃহস্পতিবার সকালে বিষয়টি বুঝতে পেয়ে এলাকাবাসী তাদের আটক করে সিংগীমারী ইউপির সাবেক মহিলা সদস্য রাহেলা বেগমের বাড়ির সামনের সুপারি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। পরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে এ ঘটনায় তরুণীর বাবা তরুণের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণের মামলা করেন। সেই মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখায় পুলিশ। আর ধর্ষণের আলামত সংগ্রহের জন্য তরুণীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে সিংমারী ইউপির সাবেক মহিলা সদস্য রাহেলা বেগম বলেন, ‘আমরা বেঁধে রাখিনি। ওই তরুণীর ভাই তাদেরকে গাছের সঙ্গে বেঁধে রাখে। সে সময় স্থানীয় চৌকিদার উপস্থিত ছিল। পরে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।’

সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, ‘বিষয়টি রাতে শুনেছি। তবে সকালে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে গেছে।’ অভিযুক্ত তরুণ বলেন, ‘আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে অন্যায়ভাবে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, ‘মেয়ের বাবার দায়ের করা ধর্ষণ মামলায় তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। আর তরুণীকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদেরকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের বিষয়টি আমার জানা নেই।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ