1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ডেঙ্গু আক্রান্তে বরিশালে এক মাসে ২৯ জনের মৃত্যু, বাড়ছে ভীতি

  • প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ডেঙ্গু আক্রান্তে বরিশালে গত এক মাসে ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আট হাজার ৪৬৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন আট হাজার ৪০৭ জন। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

এই কর্মকর্তা জানান, গত এক মাসে বিগত সময়ের চেয়ে দ্বিগুণ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এসব রোগীদের অনেকেই ট্রাভেল পেশেন্ট। তারা অন্যান্য জায়গা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত এক মাসে যে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্যে ১৯ জন বরিশাল জেলার বাসিন্দা। এছাড়া ভোলার পাঁচজন, পিরোজপুরের তিনজন ও বরগুনার দুজন।

এদিকে গত এক মাসে সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল জেলায়। এখানে তিন হাজার ৯২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এছাড়া পটুয়াখালীত এক হাজার ৮৯৬ জন, পিরোজপুরে এক হাজার ৫১৮ জন, ভোলায় ৯৯৩ জন, বরগুনায় ৭৬৮ জন ও ঝালকাঠিতে ১৯৮ জন।

সূত্র আরও জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৩ হাজার ৭৬৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৮৭০ জন। ৬ জেলার বিভিন্ন হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন ৮৫৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল সাংবাদিকদের বলেন, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন। এরমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, ভোলায় সাত জন, বরগুনায় তিনজন ও পিরোজপুরে তিনজন।

তিনি আরও বলেন, এখন ডেঙ্গুরোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো হ্রাস করা অসম্ভব। বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ