1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কাঁচামরিচ, পেঁয়াজ, আলুর পর বাড়লো ডালের দাম

  • প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৭ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // গত বেশ কয়েক মাস ধরে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। কাঁচামরিচ, পেঁয়াজ, আলুর পর এবার বাড়তে শুরু করেছে ডালের দাম।

শুক্রবার রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, আমদানি করা বড় আকারের মসুর ডাল ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঠিক দুইদিন আগেও ৯০ টাকার আশাপাশে ছিল। এছাড়া দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা।

আমদানি করা মুগ ডাল কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়। মানভেদে দেশি মুগ ডাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা দরে। সপ্তাহখানেক ধরে ছোলার দাম বাড়তি। কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়ে বর্তমানে দাম উঠেছে ৮২ থেকে ৮৫ টাকা।

সরকারি সংস্থা টিসিবির তথ্যমতে, গত এক মাসের ব্যবধানে মসুর ডালের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।

অন্যদিকে, সরবরাহ কমায় পাইকারিতেই চালের দাম বেড়েছে। উত্তরাঞ্চলের মোকামগুলো থেকে বেশি দামে চাল কিনে আনছেন পাইকারি ব্যবসায়ীরা। পাইজাম ও বিআর-২৮ চাল এখন মানভেদে ৫৫ থেকে ৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ৫২ থেকে ৫৮ টাকার মধ্যে ছিল।

এদিকে, কাওরান বাজারে প্রতি কেজি আলু ৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। যা গত সপ্তাহে ৪৫ টাকায় নেমেছিল। যদিও মাসখানেক আগে দাম ৫০ টাকায় ছিল। মাঝে কিছুটা কমেছে।

এছাড়া বাজারে বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। লম্বা বেগুন ১১০; গোল বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া করল্লা ১০০; গাজর ১৫০-১৮০; টমেটো ১২০; বরবটি ১০০; কচুরমুখী ১০০; কাঁচা মরিচ ২০০; ধনেপাতা ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

কেজি প্রতি ৬০ টাকার উপরে বিক্রি হওয়া সবজিগুলোর মধ্যে রয়েছে শসা ৬০-৭০; পটল ৬০-৮০; কাঁকরোল ৮০; মূলা ৬০; ধুন্দল ৮০; ঢেঁড়স ৮০; চিচিঙ্গা ৬০ টাকা। লাউ ৮০; চাল কুমড়া ৭০-৮০ টাকা পিস বিক্রি হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ