1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশালে নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ২৬৩ 0 সংবাদ টি পড়েছেন
বরিশালের উজিরপুরে কচা নদীতে পড়ে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ সন্ধ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নদীতে ভাসমান অবস্থায় ঢাকার মতিঝিল আইডিয়াল স্কুলের ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে বলে উজিরপুর মডেল থানার ওসি কামরুল হাসান জানিয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে কচা নদীর তীরে ভবানীপুর গ্রামে ঘাটে পা পিছলে পড়ে নিখোঁজ হয়েছিল নিশাত তাসনিম তানহা (১৬)।

ঢাকার ব্যবসায়ী ও উজিরপুরের ভবানীপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান নাসিম মোল্লার মেয়ে তানহা এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।

উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. কলিমউল্যাহ জানান, তানহা বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। মঙ্গলবার বেলা ১২টার দিকে ছোট ভাইকে নিয়ে সন্ধ্যার শাখা কচা নদীর তীরে ঘাটে নামে সে। এ সময় পা পিছলে নদীতে পড়ে যায় তানহা।

“ছোট ভাইয়ের চিৎকারে তাদের মা এসে তানহাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তার আগেই স্রোতের টানে তানহা ভেসে গিয়ে নিখোঁজ হয়।”

ফায়ার সার্ভিসের এই টিম লিডার আরও জানান, খবর পেয়ে উজিরপুর ফায়ার স্টেশন ও বরিশাল সদর ফায়ার স্টেশনের ডুবুরির দল এসে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু তাকে খুঁজে পায়নি।

কলিমউল্যাহ জানান, ঘটনার পর থেকে ফায়ার স্টেশনের ডুবুরিদের সঙ্গে স্থানীয়রাও উদ্ধার কাজে অংশ নিয়েছেন। তারাই সকাল সাড়ে ৯টার দিকে সন্ধ্যা নদীর বানারীপাড়ার কালির বাজার এলাকায় ভাসমান তানহার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।

ওসি কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ