1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেড় ঘণ্টা ছিলাম, সিন্ডিকেট বিষয়ে কথা হয়নি’

  • প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৪০৯ 0 সংবাদ টি পড়েছেন
অনলাইন ডেস্ক // সিন্ডিকেট বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আমি ঠিক জানি না কি অবস্থাতে প্রধানমন্ত্রী কথাটা বলেছেন। আমি জানি না কালকে প্রশ্নটা কী ছিল, আর প্রধানমন্ত্রী কী মিন করে বলেছেন। ওই মিটিংয়ের পরে আমি তো প্রায় দেড় ঘণ্টা তার সঙ্গেই ছিলাম। আমেরিকান চেম্বার্সের প্রতিনিধিরাও‌ ছিলেন। তখন আমার সঙ্গে কোনো কথা হয়নি।’

আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর একটি হোটেলে সফররত ‌‘ইউএস- বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ এর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার ব্রিকস নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে সিন্ডিকেট নিয়ে প্রশ্ন করলে তিনি বাণিজ্যমন্ত্রীকে ধরবেন বলে জানান। সেই বিষয়ে জানতে চাইলে টিপু মুনশি বলেন, ‘সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো এ ধরনের কথা তো আমি বলিনি। বলেছি যে, আমাদের যখন জিনিস পত্রের দাম বাড়ে তখন আমরা চেষ্টা করি- যে দামে ন্যায্য বিক্রি হওয়া উচিত সেটা ভোক্তা অধিকার দিয়ে চেষ্টা করি। কখনো কখনো আমাদের লোকবল কম হওয়ার কারণে কিছুটা শ্লথ হয়। আমি এ কথাটাই বলেছি।’

 

সিন্ডিকেটের বিষয়ে হাত দেওয়া যাবে না- বক্তব্য প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যে কথাটা আমি বলেছিলাম, জেল-জুলুম এ ধরনের ব্যবস্থা নিলে পরে…। আমরা সেটেল করেছি আলোচনার মাধ্যমে, যেন একটা লজিক্যাল হওয়া উচিত। হঠাৎ করে জেল-জুলুম দিলে পরে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। সে কথাটাই বলেছিলাম। তবে আলোচনা করে আমরা ব্যবস্থা নিতে চাই।’

তিনি বলেন, ‘ডিমের দাম যখন বেড়ে গেল, তখন আমি বলেছিলাম সাপ্লাই ঠিক রাখার জন্য আমরা প্রয়োজনে আমদানি করব। সে ধরণের ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম।’

ডিমের বিষয়ে তিনি বলেন, ‘আমি সেদিনও বলেছি, ডিমের কী দাম হওয়া উচিত সেটা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে না। মৎস্য ও প্রাণিসম্পদ মন্তণালয় দাম ঠিক করে দিয়েছে এরকম হওয়া উচিত। আমরা চেষ্টা করছি তারা যে দামটা নির্ধারণ করে দিয়েছে সেটা যেন বাজারে থাকে সে রকম চেষ্টা করছি।’

এর আগে গতকাল মঙ্গলবার বিকালে গণভবনে নিত্যপণ্যের দাম নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাণিজ্যমন্ত্রীকে আমি ধরছি। কে বলেছে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না?’ তখন সাংবাদিক বলেন, দু’জন মন্ত্রী সরাসরি বলেছেন, ওখানে হাত দিলে বিপদ আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ