1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

শ্রাবন্তীর নতুন ভিডিও ভাইরাল

  • প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১০৮৬ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // একাধিক বিয়ে, বিচ্ছেদ, আবার নতুন সম্পর্ক! এমন নানা ঘটনায় হরহামেশাই সংবাদের শিরোনাম হন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনেত্রীর কাজ নিয়ে যত না চর্চা হয়, তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চর্চায় থাকেন। একের পর এক ছবি-ভিডিও দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী।

এবারও নতুন ভিডিও পোস্ট করে শোরগোল ফেলে দিলেন নায়িকা। সম্প্রতি সাগরপাড়ে বেড়াতে গিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। চারিদিকে বিপুল জলরাশির মধ্যে সমুদ্রের ধারে আপন মনে নাচ করছিলেন অভিনেত্রী। আর সেই ভিডিও নেটদুনিয়ায় পোস্ট করতেই চরম ভাইরাল। পাশাপাশি ধেয়ে আসে নেটিজেনদের কটাক্ষ।

লাল টুকটুকে মিনি ড্রেস, সঙ্গে খোলা চুল, চোখে সানগ্লাস পরে শ্রাবন্তীর নাচ নিমেষে চোখ টেনেছে নেটিজেনদের। কিন্তু নাচতে গিয়েই বিপত্তি ঘটে৷ সমুদ্রের দমকা হাওয়ায় বারবার পোশাক উড়তে থাকে। সেই সময়েই পোশাক উপরে উঠতেই অভিনেত্রী সাদা শর্ট প্যান্ট নজরে পড়ে। শ্রাবন্তী হাত দিয়ে জামাটা ঠিকও করে নেন৷ তবে এই ভিডিও দেখে খোঁচা মারতে ছাড়েননি নেটিজেনরা।

কটাক্ষ করে একজন লেখেন, ড্রেসটা খুবই বড় হয়ে গিয়েছে। তবে কটাক্ষ যেমন এসেছে তেমনই শ্রাবন্তীর প্রশংসায় পঞ্চমুখ ভক্তরা। লাল ড্রেসে মোহময়ী শ্রাবন্তীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। প্রেম-থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় যেন টলিপাড়ার ওপেন সিক্রেট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ