1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বিমানবন্দর থেকে ফেরার পথে সৌদিফেরত যুবকের সর্বস্ব লুট

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ১৩২১ 0 সংবাদ টি পড়েছেন
সাভার প্রতিনিধি // সৌদি আরব থেকে বিমানবন্দরে নেমে বাড়ি ফেরার পথে রুবেল মাহমুদ নামের এক প্রবাসীকে অস্ত্রের মুখ তুলে নিয়ে স্বর্ণালঙ্কার,  টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার ভোরে সাভারের বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে  মধুমতি মডেল টাউনের সামনে এ ঘটনা ঘটে।

প্রবাসীর স্ত্রী ব্যাংক কর্মকর্তা কানিজ সুপ্তা জানান, তার স্বামী রুবেল মাহমুদ সৌদি আরব থেকে বিমানবন্দরে নেমে একটি ট্যাক্সিক্যাব নিয়ে সাভারের ব্যাংক টাউনে আসছিলেন। পথে হঠাৎ চালক অসুস্থতার ভান করেন। পরে তিনি অপর একটি অটোরিকশায় তুলে দেন। মধুমতি মডেল টাউনের সামনে ডিবি পুলিশ পরিচয়ে ছয়জন তার গাড়ির গতি রোধ করে।

 

এ সময় তার স্বামীর হাত-পা বেঁধে লাগেজসহ অপর একটি মাইক্রাবাসে তুলে নেয়। এক পর্যায়ে সড়কের নির্জন স্থানে তাকে ফেলে দিয়ে সঙ্গে আনা একটি স্বর্ণের  বার, পাসপোর্ট, ১০ ভরি স্বর্ণালঙ্কার, দুটি মোবাইল ফোন, সৌদি মুদ্রাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপকচন্দ্র সাহা বলেন, সিসি ক্যামেরা পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ