1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

চলন্ত অবস্থায় আটকে গেল ২ বাস, এরপর…

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৩৭ 0 সংবাদ টি পড়েছেন
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি // চট্টগ্রামের মিরসরাইয়ে শ্যামলী পরিবহনের বাসের পেছনে ধাক্কা দেয় সিডিএম পরিবহনের আরেকটি বাস। এই অবস্থায় দুটি বাস চলতে থাকে। পরে সিডিএম পরিবহনের বাসের ধাক্কায় পথচারীসহ ৩০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরসরাই পৌর সদরে এ ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে মিরসরাই সদরের ফুটওভার ব্রিজের দক্ষিণ পাশে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের পেছনে সিডিএম পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এ সময় সিডিএম পরিবহনের বাসটি শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে আটকে যায়। এই অবস্থায় দুটি বাস চলতে থাকে।

পরে মিরসরাই সরকারি মডেল স্কুলের সামনে সিডিএম পরিবহনের বাসটি ছিটেকে গিয়ে রাস্তার পাশে থাকা দুটি মাইক্রোবাসকে চাপা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় পথচারীসহ ৩০ জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

 

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ রায়হান বলেন, দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেকে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, দুর্ঘটনায়কবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ