1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলায় বিদেশী জাহাজ

  • প্রকাশিত : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩২৮ 0 সংবাদ টি পড়েছেন
বাগেরহাট প্রতিনিধি // বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রায় ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে নোঙর করেছে বিদেশী বাণিজ্যিক জাহাজ ‘এমভি জেইন’। সোমবার সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর বয়ায় নোঙর করে পানামা পতাকাবাহী জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (খুলনা) খন্দকার রিয়াজুল হক জানান, গত ৮ আগস্ট ইন্দোনেশিয়ার মোয়ারা পান্তাই বন্দর থেকে ৫০ হাজার ৪৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ছেড়ে আসে জাহাজটি। পরে চট্টগ্রাম বন্দরে ১৯ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা খালাস করা হয়।

এগুলোও কার্গো ও লাইটারে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হচ্ছে। বাকি ৩০ হাজার ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে এসে বন্দরের হারবাড়িয়া ১২ নম্বর বয়ায় নোঙর করে ‘এমভি জেইন’। সেখান থেকে কয়লা লাইটারে খালাস করে তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছানো হবে।

 

এর আগে ১৩ আগস্ট বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার ৭শ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসেছিল বাণিজ্যিক জাহাজ এমভি বসুন্ধরা ইমপ্রেস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ