1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ডাকাতি করতে গিয়ে ধরা, ছুরিকাঘাতে প্রাণ গেলো ডাকাত সর্দারের

  • প্রকাশিত : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৫৩৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালের মুলাদী উপজেলায় ডাকাতিতে ধরা পড়ার পর ছিনিয়ে নিতে দলের অন্যদের হামলায় এক ডাকাত নিহত হয়েছেন। এতে ডাকাতির শিকার পরিবারের পাঁচ সদস্য আহত হন। রবিবার ভোরে উপজেলার বাটামারা ইউনিয়নের চর সাহেব রামপুর গ্রামের লক্ষ্মীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার জনপ্রতিনিধি মো. মজিবর রহমান এই তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন, তিনি ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বর)।

নিহত বাবু (২৭) বরিশাল শহরের কাশিপুর এলাকার বাসিন্দা। তবে তিনি মুলাদীর বাটামারা ইউনিয়নে নানাবাড়ি থাকতেন।

একই পরিবারের আহতরা হলেন, স্থানীয় রামপুর গ্রামের এছাহাক বেপারী, তার স্ত্রী মাহফুজা বেগম, ছেলে ইব্রাহিম, সুজন এবং সুমন। তিন ভাইকে মাদারীপুরের কালকিনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এছাহাক ও মাহফুজাকে বাড়িতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউপি সদস্য মজিবর বরিশালটাইমসকে জানান, শনিবার দিবাগত রাতে চার জনের ডাকাত দল দরজা ভেঙে এছাহাকের ঘরে ঢোকে। পরে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে টাকা লুট করে নেয়। ভোরের দিকে ডাকাতরা আবার এসে আরও টাকা বের করতে বলে পরিবারের সবাইকে মারধর শুরু করে। একপর্যায়ে ডাকাত দলের বাবুকে জাপটে ধরে ফেলেন পরিবারের সদস্যরা। তখন তাকে ছাড়িয়ে নিতে অন্য ডাকাতরা এছাহাকসহ তার পরিবারের সদস্যদের এলোপাথাড়ি কোপাতে থাকে ও হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে এছাহাক পরিবারের ৫ সদস্য ছাড়াও ধরে ফেলা ডাকাত গুরুতর আহত হন। খবর পয়ে পুলিশ বাবুকে উদ্ধার করে মাদারীপুরের কালকিনী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয় রিপন সরদার জানান, গ্রামের এছাহাক বেপারীর ছেলে বিদেশে যাবেন, এ লক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ঋণ নেন। কোনোভাবে ডাকাতরা টাকা কথা জেনে ওই বাড়িতে হানা দিয়ে তাণ্ডব চালিয়েছে।

বাটামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহউদ্দিন জানান, হামলার সময় পরিবারের সদস্যরা এক ডাকাতকে জাপটে ধরেন। তাকে ছাড়াতে গিয়ে অন্য ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বাবু গুরুতর জখম হন।

মুলাদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ