1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কাফনের কাপড় পরে আন্দোলনে সাত কলেজ শিক্ষার্থীরা

  • প্রকাশিত : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন

সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন করছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের কাফনের কাপড় গাঁয়ে জড়িয়ে আন্দোলন চালিয়ে যেতে দেখা গেছে।

রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধের কিছু সময় পর কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় শুয়ে পড়েন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এ পর্যন্ত তীব্র গরম ও রোদে ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম মোস্তফা বলেন, এ শিক্ষা ব্যবস্থার জন্য সাত কলেজের শিক্ষকরা দায়ী। চূড়ান্ত পরীক্ষা দিয়ে নয় মাস পেরিয়ে গেলেও আমরা ফল পাই না। আবার যখন রেজাল্ট দেয় তখন দেখতে পাই আমাদের অধিকাংশই ফেল করেছে অথবা নট প্রমোটেড হয়েছে। এমন অবস্থা আর চলতে পারে না। আমাদের শর্ত শিথিল করে প্রমোশনের ব্যবস্থা করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীর প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে সিজিপিএ ২, দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষে সিজিপিএ ২.২৫ এবং তৃতীয় থেকে চতুর্থ বর্ষে প্রমোশন পেতে ২.৫ পেতে হবে। তা না হলে ওই শিক্ষার্থীকে আবারও আগের বর্ষে থাকতে হবে।

বিশ্ববিদ্যালয়ের এ নিয়মের কারণে সাত কলেজের অনেক শিক্ষার্থী সব বিষয়ে পাস করেও পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারছেন না। এ এক দফা দাবি নিয়ে এসব শিক্ষার্থী বেশ কিছু দিন থেকে নীলক্ষেত মোড় অবরোধ করে ও জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করেছে। কিন্তু শিক্ষার্থীদের এ দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো সায় দেয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ