1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ষষ্ঠ শ্রেণি পড়ুয়া বোনের বিয়ে ঠেকাতে থানায় ভাই

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২২৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // জানে আলম জনির ১১ বছর বয়সী ছোট্ট বোনটি পড়ে ষষ্ঠ শ্রেণিতে। এই বয়সেই বোনের বিয়ের প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। জনি কোনোমতেই বাবা–মাকে বোঝাতে পারেননি বাল্যবিয়ে দেওয়া ঠিক নয়।

আজ শুক্রবার বরপক্ষের বাড়ি থেকে মেহমান এসে বিয়ের আনুষ্ঠানিক কথা–বার্তা পাকা করবে। তাঁদের আপ্যায়নের পুরো প্রস্তুতিও নেওয়া শেষ। উপায় না পেয়ে জনি হাজির হয়েছেন থানায়। রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার চৌবাড়ীয়া মাঝিপাড়া গ্রামের ঘটনা এটি।

জনি জানান, বাবা–মাকে নানাভাবে বুঝিয়েও বোনের বাল্যবিয়ের প্রস্তুতি ঠেকাতে পারছেন না তিনি। ঘটকের সঙ্গে যোগসাজশ তাঁর বোনকে ৩২ বছর বয়সী এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। তাই নিজেই বোনের বাল্যবিয়ে ঠেকাতে আজ সকালে থানায় এসেছেন।

থানায় অভিযোগ করতে আসা জনি বলেন, ‘আমার বোনের বয়স মাত্র ১১ বছর। এবার পঞ্চম শ্রেণি পাস করে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করে দিয়েছি। আমার একটাই বোন। প্রতিবেশী শফিকুল ইসলাম নামের ঘটকের প্রলোভনে মা ও বাবা আমার ছোট্ট বোনকে একটা বয়স্ক মানুষের সঙ্গে বিয়ে দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমি ভাই হয়ে কিছুতেই এ বিয়ে ঠেকাতে পারছি না। তাই বাধ্য হয়ে বোনের বাল্যবিয়ে ঠেকাতে থানায় হাজির হয়েছি।’

জনি আরও বলেন, ‘আজ শুক্রবার দুপুরের পর আমার বোনকে নাকফুল পরাতে আসবে বর পক্ষ। বরপক্ষের লোকজনদের খাওয়া–দাওয়ারও আয়োজন করা হয়েছে। এত অল্প বয়সে বোনের বিয়ে দেওয়া যাবে না। এটা কিছুতেই বোঝাতে পারছি না মা–বাবাকে। আমি আমার বোনকে লেখাপড়া করাতে চাই।’

এ বিষয়ে জানতে পৌর এলাকার চৌবাড়ী গ্রামের ঘটক শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি। দুর্গাপুর থানার ডিউটি অফিসার খুরশীদা বেগম বলেন, বোনের বাল্যবিয়ে দেওয়া হচ্ছে—এমন অভিযোগ নিয়ে থানায় এসেছেন তার ভাই। অভিযোগটি নেওয়া হচ্ছে। অভিযোগের প্রক্রিয়া শেষ হলে বাল্যবিয়ে ঠেকাতে সেখানে পুলিশ পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ