1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে কলেজছাত্রীর ধর্ষণের ভিডিও ধারণে মামলা, গ্রেপ্তার তরুণ

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪৯৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বানারীপাড়ায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক তরুণকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—চাখার সরকারি ফজলুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তানভীর হাসান ইকন (২২) ও ধর্ষণে সহায়তাকারী বন্দর বাজারের চা দোকানি হৃদয় (২৪)। তানভীর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবেক সেনা সদস্য শামসুল হকের ছেলে ও হৃদয় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের উত্তরপাড় আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, তানভীরের প্রতিবেশী ছিল ওই কলেজছাত্রী। কয়েক মাস আগে ওই ছাত্রীর পরিবার নিজ এলাকা ঝালকাঠি জেলায় ফিরে যায়। গত বছরের নভেম্বর মাসে তানভীর অন্য এক মেয়েকে বিয়ে করেন। এরপরও ওই ছাত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল।

গত ২৭ জুলাই বিকেলে ওই ছাত্রীকে বানারীপাড়ায় ডেকে আনেন তানভীর। বানারীপাড়ার বিভিন্ন স্থানে ঘুরে রাত ১১টার দিকে বন্দর বাজারের চা দোকানি বন্ধু হৃদয়ের কাছে নিয়ে যান। হৃদয়ের সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণ করে গোপনে ভিডিও ধারণ করে রাখেন। পরদিন সকালে ভুক্তভোগী ছাত্রী ঝালকাঠিতে নিজ বাসায় ফিরে যায়।

এরপর তানভীর ভিডিও ধারণ করে রাখার বিষয়ে মোবাইল ফোনে নানা ভয়ভীতি দেখায়। সম্প্রতি ভিডিওর ভয় দেখিয়ে তাকে আবারও বানারীপাড়ায় আসার জন্য হুমকি দেয়। এতে সে নিরুপায় হয়ে তার মায়ের কাছে বিষয়টি জানায়। বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মমিন উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা নিয়ে তাৎক্ষণিক ধর্ষণে সহায়তাকারী হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। তানভীরকে গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ