1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরগুনায় ২ এমপির সামনে মারামারি, কমিটি বিলুপ্ত

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৯৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুই এমপির সামনে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

এর জেরে বরগুনা পাথরঘাটা উপজেলা কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান ইমরানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্ত করার তথ্য জানানো হয়। এর আগে বুধবার (২৩ আগস্ট) বিকেলে মারামারির ঘটনা ঘটে।

পরে জেলা ছাত্রলীগ এক জরুরি সভা করে কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়।জেলা ছাত্রলীগের একটি সূত্র জানায়, বুধবার (২৩ আগস্ট) বিকেলে কাকচিড়া ইউনিয়ন পরিষদে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

অনুষ্ঠানে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সংসদ সদস্য (এমপি) শওকত হাচানুর রহমান ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা সুলতানা অতিথি ছিলেন। তাদের সামনে কাকচিড়া সাংগঠনিক থানা শাখা ছাত্রলীগের দুই পক্ষ মারামারি করে। ঘটনাটি কেন্দ্রীয় নেতাদের জানালে বৃহস্পতিবার দুপুরে জেলা ছাত্রলীগ এক জরুরি সভা করে কাকচিড়া সাংগঠনিক থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান ইমরান বলেন, বুধবারের সংঘর্ষে কয়েকজন আহত হন। এছাড়া এমপি নাদিরার সঙ্গে খারাপ আচরণ করা হয়। বিষয়টি কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে জানানো হয়। তারা আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সে মোতাবেক আমরা কমিটি বিলুপ্ত করেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ