1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে নিখোঁজের ১১ দিন পর লাইভে এসে নদীতে ঝাঁপ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৩১ 0 সংবাদ টি পড়েছেন

শামীম আহমেদ // বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে কারী এমদাদুল্লাহর ছেলে রাজা আসাদুুল্লাহ (৩৮) গত ১১ দিন আগে বাড়ি থেকে বের হয়ে যায়। বের হওয়ার ১১ দিন পরে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভে এসে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দেয়। সে সময় ফেসবুকে ওই লাইভ তার ভাগ্নী প্রথমে দেখতে পেয়ে রাজার পরিবারকে জানায়। তবে কোন লঞ্চ থেকে এবং কোথায় সে যাচ্ছিলো এটা নিশ্চিত হওয়া যায়নি। এঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেছেন রাজার পরিবার।

নিখোঁজ ডায়েরি ও পরিবারের সাথে কথা বলে জানা যায়, রাজা পেশায় একজন মুরগির খামার ব্যবসায়ী ছিলেন। তার এই ব্যবসার জন্য প্রায় ছয় কোটি টাকা দেনায় ছিলেন। হয়তো সে কারণেই নিজে আত্মহত্যার জন্য নদীতে ঝাঁপ দেয়।

রাজা মো. আসাদুল্লাহর স্ত্রী সালমা আক্তার বলেন, প্রায় ১১ দিন আগে বাড়ি থেকে বের হয় রাজা। এরপর মাঝে মধ্যে রাতের বেলা কল দিয়ে কথা বলতো। তবে পাওনাদারদের ভয়ে মোবাইল ফোন বেশির ভাগ সময়ই বন্ধ থাকতো। হঠাৎ মঙ্গলবার রাত ১টার দিকে আমার ভাগ্নি আখি আমাকে জানায় তার মামা রাজা ফেসবুক লাইভে এসে নদীতে ঝাঁপ দিয়েছেন। এরপর স্বজনরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তাই কোতোয়ালি মডেল থানায় নিখোঁজ জিডি করেছি।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, নদীতে ঝাঁপ দেয়ার ঘটনায় নিখোঁজ জিডি করেছেন তার স্ত্রী। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ