1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৩৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালের গৌরনদীমডেল থানা পুলিশ শনিবার বিকেলে তিন কেজি গাঁজাসহ জাকির সরদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গৌরনদীমডেল থানা সূত্রে জানাগেছে, একটি মাদক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী মাদক ব্যবসায়ী জাকির সরদারকে গ্রেপ্তারের জন্য থানার এসআই কামাল হোসেনের নেতৃত্বে একদলপুলিশ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের রামসিদ্দি গ্রামে অভিযান চালায়।

এ সময় ওই গ্রামের মৃত সফেজউদ্দিন সরদারের ছেলে মাদক ব্যবসায়ী জাকির সরদারের বসত ঘর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। একই সময় পুলিশ তার বসতঘরতল্লাশী করে তিন কেজী গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় গৌরনদীমডেল থানার এসআই কামাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্যনিয়ন্ত্রন আইনে শনিবার রাত ৮টার দিকে থানায় একটি মামলা দায়ের করেন।ঘটনার সত্যতানিশ্চত করেছেন গৌরনদীমডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী জাকির সরদার পুলিশের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। সে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী।

তার নামে গৌরনদীমডেল থানায় দায়েরকৃত ৬টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। যার একটি মামলায় আদালত থেকে সম্প্রতি ওয়ারেন্ট ইস্যু করা হলে পুলিশ তাকে গ্রেপ্তারে শনিবার বিকেলে অভিযান চালায়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জাকির সরদারকে রোববার সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ