1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

প্রতাপশালী নেতার সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল, নারীর আত্মহত্যা

  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৭২ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // প্রভাবশালী এক নেতার সঙ্গে ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একই দলের এক নেত্রীর। সেই ঘটনার জেরে আত্মহত্যা করেছেন ওই নেত্রী। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় ওই নেতাকে।  শুক্রবার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিজেপি নেতার সঙ্গে ছবি ভাইরালের ঘটনায় নেত্রী আত্মহত্যা করেন। খবর এনডিটিভি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আসামের রাজধানী গুয়াহাটির নিজ বাড়িতে গত শুক্রবার আত্মহত্যা করেন বিজেপির সহযোগী সংগঠন বিজেপি কিষান মোর্চার ওই নেত্রী। তার আত্মহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে দল থেকে বহিষ্কার করা হয়েছে বিজেপির ওই নেতাকে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নেত্রী এবং বিজেপির ওই নেতার অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ার পর আত্মহত্যা করেন তিনি। বিস্তারিত জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে আসাম পুলিশ।

শনিবার আসাম রাজ্য বিজেপি এক অফিস আদেশের মাধ্যমে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ওই নেতাকে বহিষ্কার করে।

এদিকে মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি নেত্রী সানা খান নিখোঁজ হওয়ার ১০ দিন পর তার স্বামী অমিত সাহুকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের জবলপুরে সানা খানকে হত্যার অভিযোগে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

অমিত সাহু হত্যার দায় স্বীকার করেছেন। নাগপুর পুলিশের একটি দল জবলপুরের ঘোরাবাজার এলাকা থেকে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরেকজনকে গ্রেফতার করেছে।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, সাহু হত্যার পর সানা খানের লাশ নদীতে ফেলে দেয়। তবে নিহতের লাশ এখনো উদ্ধার করা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ