1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ঝর্ণা দেখতে গিয়ে পর্যটকের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৪১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // আলীকদমে ঝর্ণা ঘুরতে গিয়ে ১ পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার তবিদুর রহমান।

শুক্রবার (১১ আগস্ট) স্থানীয় গাইডের সহযোগিতা ঢাকা হতে ২১ সদস্যের পর্যটক দল বান্দরবান জেলার আলীকদম উপজেলার দুর্গম দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা ভ্রমণে যান। বৈরী আবহাওয়ার কারণে সেখানে তারা আটকে পড়েন।

অসাবধানতাবসত পা পিছলে পাহাড় হতে নিচে পড়ে যান মোহাম্মদ রাফি নামের এক পর্যটক। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান রাফি। নিহত রাফি কক্সবাজার জেলার চকরিয়ায় উপজেলার বাসিন্দা।

কুরুকপাতা ইউনিয়ন চেয়ারম্যান ক্রাত পুং ম্রো জানান, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম এলাকা। পাশাপাশি রাত বেশি হওয়ায়, সেখানে মোবাইল নেট বিছিন্ন কারণে উদ্ধারকারী দল রাতে অভিযান পরিচালনা করতে ব্যর্থ হয়। পরে সকালে সেনাবাহিনী ও পুলিশ সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

আলীকদম থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার তবিদুর রহমান জানিয়েছেন, আলীকদমের দোছড়ি এলাকার সাইংপ্রা ঝর্ণা থেকে পড়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামে এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে। বাকিরা সবাই নিরাপদে আছেন বলে খবর পেয়েছি। লাশটি আলীকদম সদরে নিয়ে আসলে বিস্তারিত জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ