1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে সন্ত্রাসী জাকারিয়ার হামলায় সাংবাদিক লাঞ্ছিত!

  • প্রকাশিত : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৩৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // নগরীর ভাটিখানা জোড় মসজিদ এলাকায় কথিত সৌদি প্রবাসী জাকারিয়া সোহাগ নামে এক সন্ত্রাসী দৈনিক সাহসী সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃনিয়াজ শেখ কে লাঞ্চিত ও মারধর করে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরী ভাটিখানা জোড় মসজিদের সামনে ঘটনাটি ঘটে।এবিষয় ভুক্তভোগী নিয়াজ কাউনিয়া থানায় একটি সাধারন ডায়রি করেন। জানাযায়, এক সময় জাকারিয়া রাজনীতির সাথে জড়িত ছিলো। পরবর্তীতে এলাকায় নানা অপরাধ মুলক কর্মকান্ড ও মাদকাসক্ত হয়ে পরে এবং তার পরিবারের পক্ষ থেকে তাকে জেল হেফাজতেও দেয়া হয়।এরপর তার উপর বিভিন্ন মহলের চাপ আসলে গা-ঢাকা দেয় এবং কিছু দিন পর দেশ ত্যাগ করে সৌদি পাড়ি জমায়। এবিষয় ভুক্তভোগী নিয়াজ বলেন, জাকারিয়া ও আমি পূর্ব পরিচিত। একসময় আমরা একএে বরিশাল মহানগর ছাএলীগ এর রাজনীতির করতাম।পরবর্তীতে আমি সাংবাদিকতা পেশায় এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সম্পাদক,৭নং ওর্য়াডের কাউন্সিলর এ্যাড : রফিকুল ইসলাম সাথে এলাকায় বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে সময় দিয়ে আসছি। তিনি আরো বলেন,বৃহস্পতিবার জাকারিয়া আমাকে রাত ৩:৫১ তে দুইবার এবং ৪:০৯ একবার ফোন দেয়। এসময় আমার বাচ্চা পাশে ঘুমানোর কারনে ফোন না ধরে কেটে দেই।পরবর্তীতে সে আবারো ফোন দেয় এবং তখন বাধ্য হয়ে ফোন কেটে দিয়ে সাইলেন মুডেকরে রাখি। বৃহস্পতিবার জোড় মসজিদের সামনে থেকে যাওয়ার পথে জাকারিয়া সাথে দেখা হয় এবং তাকে বলি একটা সুস্থ লোক কি রাত্র চারটার সময় কাউকে ফোন দেয় এ কথা বলায় জাকারিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ। এক কথায় দুই কথায় জাকারিয়া বলে, তুই আমার ফোন এবং আমার ফ্যামিলির লোকের ফোন রাত্র তিনটার সময় ট্রাকিং করো তার প্রমান আছে আমার কাছে।একথা বলে সে আমার শার্টের কলার ধরে এবং বুকে, পিঠে সহ শরীরের বিভিন্ন জায়গা কিল ঘুসি দেয়। এক পর্যায়ে স্থানীয় কিছু লোক এগিয়ে আসে এবং জাকারিয়াকে বোঝানোর চেষ্টা করে। এসময় ভুক্তভোগী নিয়াজ কথা না বাড়িয়ে সোজা থানার সামনে উপস্থিত হন এবং বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম পিপিএমকে অবগত করেন। এবিষয় কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান বলেন,জোড় মসজিদের মারামারির ঘটনায় থানায় একটি সাধারন ডায়রি নেয়া হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে বরিশাল সাংবাদিক মহল তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ