1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বাউফল হাসপাতালে ৪ দিন ধরে পানি নেই!

  • প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২২২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ৫১ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে পানি না থাকার কারণে ইনডোর ও আউটডোরের রোগীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে ওয়াশরু থেকে প্রকট দুর্গন্ধ ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও স্বজনরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার হঠাৎ করেই বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াটার পাম্প বিকল হয়ে যায়। এরপর থেকে ইনডোর ও আবাসিক ভবনগুলোতে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।

পানি না থাকায় ওয়াশরুম ব্লক হয়ে প্রকট দুর্গন্ধ ছড়াচ্ছে। ইনডোর ও আউটডোরের রোগীরা ওয়াশরুম ব্যবহার করতে পারছেন না। আয়শা বেগম নামে এক রোগীর স্বজন জানান, আমার স্বামী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। খাবার পানি বাইরে থেকে সংগ্রহ করলেও সমস্যা হয় ওয়াশ রুম নিয়ে। পানির অভাবে একটি ওয়াশরুমও ব্যবহার করা যাচ্ছে না। উপরে ও নীচের সবগুলো ওয়াশরুম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

রহিমা বেগম নামের অপর এক রোগী বলেন, পানির পাম্প মেরামতের জন্য আজ (বৃহস্পতিবার) বিকাল পর্যন্ত কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, কেবল ইনডোর কিংবা আউটডোরেই নয়। আবাসিক ভবনগুলোতেও পানি না থাকায় মহাদুর্ভোগে পড়েছেন চিকিৎসক, সেবিকারা। পানির অভাবে বাসা ছেড়ে যাওয়ার উপক্রম হয়েছে।

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের পাম্প অপারেটর অলিউল্লাহ বলেন, ৪ দিন পরে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় পাম্প মেরামতের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই পানি সরবরাহ করা হবে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহাকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ