1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

নোবেলের ফেসবুকে নগ্ন ছবি, নিন্দার ঝড়

  • প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৫৫৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বছরজুড়ে আলোচনায় থাকেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। ভারতের জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা ২০১৯’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন তিনি।

এই শোয়ে অন্যের গাওয়া গান কাভার করে খুব অল্প সময়ের মধ্যে শ্রোতাপ্রিয়তা লাভ করেন তিনি। কিন্তু সংগীত ক্যারিয়ারের শুরুতেই বিতর্কে জড়ান নোবেল। শুরুতে তার ভক্তরা নোবেলের পক্ষে দাঁড়ালেও সময়ের সঙ্গে তারাও সরে যান। নোবেলের কাণ্ডজ্ঞানহীম কর্ম এজন্য দায়ী! খুব অল্প সময়ের ক্যারিয়ারে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। ফের সমালোচনার মুখে পড়লেন এই গায়ক।

মূলত, নোবেলের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিজে নগ্ন ছবি পোস্ট করা হয়েছে। আবার অন্যের ফেসবুক পেজের রিলসের পোস্ট (পর্নো ভিডিও ক্লিপ) নিজের পেজে শেয়ার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ আগস্ট) থেকে বেশ কিছু পোস্ট পেজটিতে করা হয়েছে। আর এসব দেখে নানারকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা। মোহাম্মদ শেফায়েত লিখেছেন, ‘এই লোক আর ভালো হবে না।’ আবরার আসিফ লিখেছেন, ‘আজকেও খাইছো?’ মৃদুল আকন্দ লিখেছেন, ‘অনেকদিন যাবত শিরোনামে নাই, ওয়েলকাম ব্যাক।’ মুন্না লিখেছেন, ‘স্টোরি দেখে তাড়াতাড়ি ব্লক দিতে গেলাম, ওমা আইডি দেখি ‘Noble Man’। আমিতো পুরাই অবাক।

আর ভেতরে ঢুকে দেখি এই কাণ্ড, কেমনে কি ভাই।’ আরেকজন লিখেছেন, ‘আবার আলোচনায় আসার জন্য, এমন ফন্দি বের করেছে নাকি?’ তবে নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন করেছেন, নোবেলের আইডি হ্যাক হয়েছে কিনা। একাংশের দাবি, নোবেলের পেজটি হ্যাক হয়েছে।

হ্যাকাররা এ ধরনের নোংরা পোস্ট করছেন। আবার কেউ কেউ বলছেন, ‘নোবেলের পেজের রিচ কমে গেছে। প্রতিদিন গড়ে ৪ হাজার অনুসারী কমছে।রিচ বাড়ানোর জন্য এমন ফন্দি করেছে।’ তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি নোবেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ