1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নিষ্পত্তি হওয়া ৩৪ মামলার আলামত ধ্বংস

  • প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // মৌলভীবাজারে আদালতে নিষ্পত্তি হওয়া ৩৪টি মামলার আলামত ধ্বংস করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। বুধবার (৯ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জজ কোর্ট চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিভিন্ন মামলায় জব্দ ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়।

ধ্বংস করা আলামতের মধ্যে মোট ৫৭৬ পিস ইয়াবা, ৪ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ১০৩ লিটার চোলাই মদ এবং বিভিন্ন নকল কসমেটিকস পণ্য ছিল। এ ছাড়া, আদালতের আদেশে ৩ লাখ ৫৪ হাজার ২০০ টাকা, একটি ওয়েব ক্যামেরা ও ৯টি শাড়ি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

আদালতের আদেশে ২ লাখ ১৯ হাজার ৫১০ ভারতীয় রূপিসহ ৫ হাজার ৫০০ জাল টাকার নোট বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখায় জমা দেওয়া হয়। ৩ হাজার ৩৯০ ডলার এবং জুয়া মামলার আলামতসহ মোট ৩ লাখ ৫৭ হাজার ৪৭০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

আদালতের আদেশে একটি ভারতীয় এয়ারগান, একটি ম্যাগাজিনসহ পিস্তল, বিস্ফোরিত বোমার অংশবিশেষ, একটি পিস্তলের ম্যাগাজিন, ৬২টি বিস্ফোরিত বোমার ধাতব বল, ৩৫০টি গুলির খোসা, টিয়ার শেলের ৮টি খোসা মৌলভীবাজার পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়া হয়।

এ সময় মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা বিভাগ) জগলুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুস মিয়াসহ কোর্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইউনুস মিয়া জানান, বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ শেষ হওয়ার পর আদালতের নির্দেশে মামলার আলামতগুলো ধ্বংস করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ