1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

  • প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৪২৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // অবশেষে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনো চমক নয়, বরং সাকিব আল হাসানই অধিনায়ক হলেন।

এখন থেকে তিন ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে নিজের বাসায় এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত বৃহস্পতিবার রাতে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এক সপ্তাহ পর নিজেদের অধিনায়ক খুঁজে নিলো বিসিবি। এর আগে গত মঙ্গলবার বোর্ডের জরুরি সভায় অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় সভাপতি নাজমুল হাসান পাপনকে।

অধিনায়কত্বের দৌড়ে ছিলেন তিনজন। সাকিবের সঙ্গে আলোচনায় ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শেষ অবধি বোর্ড বেছে নিয়েছে সাকিবকেই।

এর আগেও দলকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সাকিব।

২০১১ সালে বিশ্বকাপের সহ আয়োজক ছিল বাংলাদেশ, সাকিবের নেতৃত্বেই সেটি খেলেছিল বাংলাদেশ। ওই বছরই জিম্বাবুয়ে সফরের পর নেতৃত্ব হারান তিনি। এরপর বাকি দুই ফরম্যাটে অধিনায়ক হলেও ওয়ানডেতে দায়িত্ব পাননি সাকিব। মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অবশ্য ২০১৫ সালে দুটি ও ২০১৭ সালে একটি ওয়ানডে তিনি নেতৃত্ব দিয়েছেন।

সবমিলিয়ে এখনও অবধি বাংলাদেশকে ৫০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এর মধ্যে ২৩টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ২৬টি। একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ