1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বরিশালে গাছে প্রাইভেটকারের ধাক্কা: নারী চিকিৎসক নিহত

  • প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৬০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালের গৌরনদীতে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ডা. ইকরা বিনতে হাফিজ (২৮) এক নারীর মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হয়েছেন প্রাইভেটকারচালক।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ডা. ইকরা বিনতে হাফিজ উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তার স্বামীর নাম মাহী।

গৌরনদী মহাসড়ক থানার এসআই তমাল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল প্রাইভেটকারটি। গৌরনদীর কটকস্থল এলাকা এসে নিয়ন্ত্রণে হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে করে গুরুত্বর আহত হন চালক নাহিদ ও যাত্রী চিকিৎসক। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের স্বামী মাহির সঙ্গে কথা হয়েছে। তাদের খবর দেওয়া হয়েছে। তারা গৌরনদীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা না এলে বিস্তারিত কিছু বলা যাবে না।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বরিশালটাইমসকে জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের চালকের অংশ দুমরে-মুচরে গেছে। কেটে আধাঘণ্টার চেষ্টায় তাকে বের করা হয়েছে। তবে এর আগেই ওই নারী চিকিৎসককে বের করা হয়। তাকে হাসপাতালে নেওয়ার পর পরই তিনি মারা যান।

কারের চালক নাহিদকে বের করার পর জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা যায়নি। উত্তরা উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. শেখ ফিরোজ কবির বলেন, গত রাতে হাসপাতালে ডিউটি শেষে সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছে ডা. ইকরা বিনতে হাফিজ। পথে দুর্ঘটনার শিকার হয়ে তিনি নিহত হয়েছেন। খবর পেয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা রওনা হয়েছে। তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ