1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পটুয়াখালী কারাগারে হাজতির মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২২৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী জেলা কারাগারে মোসলেম আলী খলিফা (৬৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় জেলা কারাগারে এ ঘটনা ঘটে। হাজতি মোসলেম কলাপাড়া উপজেলার সলিমপুর গ্রামের মৃত ছলেম উদ্দিন খলিফার ছেলে।

কারাগার সূত্রে জানা গেছে, ৩ জুলাই কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মামলা মূলে মোসলেম আলী খলিফা পটুয়াখালী কারাগারে হাজতি হিসেবে আসেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করে আসছেন।

কারাগারে আসার পরেও কারা হাসপাতালের মাধ্যমে তার চিকিৎসা ও ওষুধ চলমান ছিল। ৭ আগস্ট বিকেলে তিনি হঠাৎ অসুস্থ হলে তাৎক্ষণিক কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় তাৎক্ষণিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসীম বলেন, মৃত হাজতির মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ