1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

আইনজীবী ফোরামের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২২০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // গত ০৭ আগস্ট’২০২৩ সোমবার বি.এন.পি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান এবং তার সহধর্মিনী জোবায়দা রহমানকে তথাকথিত মানি লন্ডারিং নামীয় একটি সাজানো, মিথ্যা ও বানোয়াট মামলায় দন্ডাদেশ দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ঐ দিন দুপুর এক ঘটিকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল জেলা ইউনিট-এর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ বরিশাল জেলা আইনজীবী সমিতি চত্বরে অনুষ্ঠিত হয়,সভায় সভাপতিত্ব করেন বরিশাল বার-এর সাবেক সেক্রেটারী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিটের সভাপতি এ্যাড:মো:মহসিন মন্টু।

 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা ইউনিট’র সাধারণ সম্পাদক এ্যাড.আবুল কালাম আজাদ এবং সহ-সভাপতি এ্যাড মোঃ শহিদ হোসেন,বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বরিশাল জেলা ইউনিট’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো: তসলিম, অ্যাডভোকেট মহসিন মন্টু তার বক্তব্যে উল্লেখ করেন, মিথ্যা ও বানোয়াট মামলায় দন্ডাদেশ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী আদর্শের নেতা ও কর্মীদেরকে দাবিয়ে রাখা যাবে না।

 

রাজপথে লাগাতার নিয়মতান্তিক অহিংস আন্দোলনের মাধ্যমে এক দফা দাবি আদায়ের আন্দোলন অচিরেই আলোর মুখ দেখবে বলে আশা ব্যক্ত করেন।বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ জনাব তারেক রহমান ও তার সহধর্মিনী জোবায়েদা রহমানের দন্ডাদেশ প্রত্যাহার এবং অবিলম্বে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ