1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সাভারে বিএনপির ৩ নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ, মিলছে না হদিস

  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২২৫ 0 সংবাদ টি পড়েছেন

খোকন হাওলাদার // গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে বিএনপির সাভারের তিন নেতাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৫ আগস্ট) রাতে ঢাকার আদাবর এলাকার একটি বাড়ি থেকে তাদের নিয়ে যাওয়া হয়।

তারা হলেন- সাভারের কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল, সাভার থানা যুবদল নেতা শহিদুল ইসলাম ও পৌর যুবদলের আহ্বায়ক সুরুজ্জামান।

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা দাবি করেন, শনিবার রাতে কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুলের বাড়িতে ডিবি পরিচয় দিয়ে একটি দল অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে যুবদলসহ বিএনপির তিন নেতাকে তুলে নিয়ে যায়।

তার দাবি, ঘটনার পর সাভার থানাসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কার্যালয়ে খোঁজ করেও তাদের হদিস পাওয়া যায়নি। তবে তাদেরকে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন। এর আগে যুবদল নেতা শহিদুল ইসলামের গাড়ি চালক সুজন মিয়াকে গত ১ আগস্ট সাভারের কলমা এলাকার ভাড়া বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি। আটকের তিন দিন পর ৪ আগস্ট তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হলেও আদালতে পাঠানো হয়নি। গতকাল রাতে আদাবর থেকে বিএনপির তিন নেতাকে গ্রেফতারের পর আজকে সকালে গাড়ি চালককে আবার ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন বিপ্লব দাবি করেন, তিনি বাইরে আছেন। তাদেরকে তার কার্যালয়ে আনা হয়েছে কি না জানেন না। তবে যৌথ অভিযান চলছে। খোঁজ নিয়ে এ বিষয়ে বলা যাবে।

এ ছাড়াও গাড়িচালককে তিন দিন আটকে রাখার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, এ ধরনের কোনও ঘটনা জানা নেই।

এ বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ