1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

দৌলতখানে গাঁজা-ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা গ্রেপ্তার

  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৬০ 0 সংবাদ টি পড়েছেন

ভোলাপ্রতিনিধি // ভোলার দৌলতখানে বসতঘরে বসে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাম্মদ আয়না (৪৫) নামে ওই নারীকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিত টের পেয়ে তাঁর সহযোগী স্বামী মো: মনির পালিয়ে যান।  আজ সোমবার দিবাগত রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তাঁর বসতঘর থেকে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল জানান, বসতঘরে বসে ওই নারী মাদক বিক্রি করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও পাঁচ পিস ইয়াবাসহ মোসাম্মদ আয়না নামের ওই নারীকে গ্রেপ্তার করে। এসময় তার সহযোগী স্বামী মনির পালিয়ে যান। তারা দুজনেই মাদক ব্যবসায়ী।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে, জানান ওসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ