1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

শিশুর পেট থেকে বের হলো জানালার ছিটকিনি

  • প্রকাশিত : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২০০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ব্রাহ্মণবাড়িয়ায় হাবিব নামের দুই বছরের এক শিশুর পেট থেকে জানালার ছিটকিনি বের করা হয়েছে। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মো. আবু সাঈদের তত্ত্বাবধানে শিশুটির খাদ্যনালিতে অস্ত্রোপচারের মাধ্যমে ছিটকিনিটি বের করা হয়।

বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত হলেও ওই হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে। হাবিব জেলার আখাউড়া উপজেলার শান্তিনগর গ্রামের জুয়েল মিয়ার ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সকালে দুই বছরের হাবিবকে বিছানায় রেখে তার মা পাখি বেগম ঘরের বাইরে যান। এ সময় জানালা ধরে খেলা করছিল সে। কোনো কারণে জানালার ছিটকিনি তার হাতে খুলে আসে। অবুঝ শিশুটি সেই ছিটকিনি মুখে নিয়ে গিলে ফেলে। এরপর সে শ্বাসকষ্টসহ পেটব্যথা ও যন্ত্রণায় আর্তনাদ করতে থাকে। এ অবস্থায় তাকে প্রথমে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে হাবিবের এক্সরে করে দেখা যায় তার গলায় কিছু একটা আছে। সেখান থেকে দ্রুত বিকেলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

আসার পর এক্সরে করে চিকিৎসকরা দেখেন পেটের ভেতর একটা ছিটকিনি। চিকিৎসকরা তাকে দুদিন অবজারভেশনে রাখেন। শুক্রবার রাতে ডাক্তার মো. আবু সাঈদ তার সফল অস্ত্রোপচার করা হয়।

শনিবার (৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে হাবিবের মা পাখি বেগমের সঙ্গে কথা হয়। তিনি বলেন, আমার ছেলেটি অনেক চঞ্চল। গত ২ আগস্ট) সকালে তাকে আমি নাস্তা করিয়ে ঘরের বাইরে যাই। এসে দেখি তার শ্বাসকষ্ট হচ্ছে। তার মুখ খুলে প্রথমে কিছুই দেখা যাচ্ছিল না।

পরে গলায় সাদা ধরনের কিছু একটা দেখা যায় এবং মুখ দিয়ে রক্ত ঝরছিল। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। পরে এক্সরে রিপোর্ট দেখে ডাক্তাররা বলেন সে ছিটকিনি গিলে ফেলেছে। এরপর বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষার পর অপারেশন করে তার খাদ্যনালি থেকে ছিটকিনি বের করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন হাবিব শঙ্কামুক্ত। তবে পুরোপুরি সুস্থতার জন্য আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হাবিবের অস্ত্রোপচারকারী চিকিৎসক ডাক্তার মো. আবু সাঈদ বলেন, এক্সরে রিপোর্টে শিশুটির পেটের খাদ্যনালিতে ছিটকিনি দেখা যায়। পেটের ভেতরে খাদ্যনালি প্রায় ২০ ফুট লম্বা থাকে। অস্ত্রোপচারের সময় খাদ্যনালির ভেতর থেকে খুঁজে বের করা হয়েছে ছিটকিনিটি।

তিনি আরও বলেন, শিশুটির খাদ্যনালি কেটে ছিটকিনিটি বের করা হয়েছে। কিছুদিনের মধ্যে খাদ্যনালি আগের অবস্থায় ফিরে যাবে। তাকে আরও দুইদিন হাসপাতালে থাকতে হবে। তবে সে এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ