1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মুন্সীগঞ্জে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার, তিন শিশু নিখোঁজ

  • প্রকাশিত : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৯২ 0 সংবাদ টি পড়েছেন
মুন্সীগঞ্জ প্রতিনিধি // মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদী রসকাঠি অংশে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ট্রলারে কোনো মরদেহ পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও তিন শিশু নিখোঁজ রয়েছে।

রোববার দুপুরে বাংলাদেশ নৌবাহিনীর ঢাকা অঞ্চলের ডুবুরি কর্মকর্তা লেফটেন্যান্ট আলভী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান করা হবে। নদীতে স্রোতের কারণে নিখোঁজদের দেহ ভেসে যেতে পারে।

এদিকে লৌহজংয়ের উপজেলা নির্বাহী আব্দুল আউয়াল বলেছেন, ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিন নারী ও চার শিশু রয়েছে।

তিনি জানান, এখনও নিখোঁজ রয়েছে তিন শিশু। তারা হলো- তুরাণ (৮), মাহিন (৭) ও নাবা (৭)।

রোববার সকালে নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। এর আগে বৈরী আবহাওয়া ও নদীতে প্রচণ্ড স্রোত থাকায় শনিবার দিবাগত রাত দুইটার দিকে উদ্ধার অভিযান সেদিনের মতো শেষ করা হয়। শনিবার রাত আটটার দিকে উপজেলার তালতলা-ডহুরী খালের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের রসকাঠি এলাকায় বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।

স্থানীয়রা জানায়, ডুবে যাওয়ার সময় ট্রলারটিতে অন্তত ৪৬ জন যাত্রী ছিলো। তাদের মধ্যে ১৯ জন সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। আর বাকিদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ