1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশালে বালুবোঝাই পরিবহনের সাথে সংঘর্ষে বাসযাত্রী নিহত

  • প্রকাশিত : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২০০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালের গৌরনদীতে বাস এবং বালুবোঝাই ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে আব্দুর রহমান সোহাগ (২২) নামের এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৫ আগস্ট) উপজেলার খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

নিহত আব্দুর রহমান সোহাগের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার নারীদিয়া গ্রামে। তিনি স্থানীয় মো. আবুল কালামের ছেলে।

এই দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রী সনিয়া আক্তার (২২) ও ইউনুস সরদারকে (৬৫) উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো করা হয়েছে। বাকি আহতদের উপজেলার ভূরঘাটা বাজারের একটি প্রাইভেট ক্লিনিক ও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও আহত বাসযাত্রীরা জানায়, রাজধানী ঢাকাগামী ইউনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৯৭২৩) একটি বাস শনিবার (৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা-ভূরঘাটা বাসস্ট্যান্ডের মাঝামাঝি খাঞ্জাপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় ভূরঘাটা থেকে ছেড়ে আসা একটি বালুবাহী পাওয়ার টিলারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসে থাকা ৪০ জন যাত্রীর মধ্যে কমপক্ষে ১৫ জন আহত হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি টিম, গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী মিলে হতাহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় গুরুতর আহত যাত্রী সনিয়া আক্তার ও ইউনুস সরদারকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল মোল্লা বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টর ও বাসটির চালক-হেলপার পালিয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ