1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বেতাগীতে টমটম উল্টে চালক নিহত

  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৭৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরগুনার বেতাগী আঞ্চলিক মহাসড়কের বেতাগী বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার উত্তরে আল্লাহ-রাসুল ভাস্কর্যের উত্তর পাশে টমটম উল্টে চালক নিহত হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় চালক হাসান হাওলাদারকে (১৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিগমা ওয়ালিম তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসান হাওলাদারের বাড়ি বেতাগী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেন্টু হাওলাদারের ছেলে। স্থানীয়রা বলেন, টমটমচালক হাসান নিয়ামতি বাজারের পাইকারি দোকান থেকে মালামাল কিনে বেতাগীর উদ্দেশে রওনা দেয়।

আল্লাহ-রাসুল ভাস্কর্যের কাছে পৌঁছে তিনি টমটমের নিয়ন্ত্রণ হারায়। চালক হাসান গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সে গাড়িটি বেপরোয়াভাবে চালাচ্ছিল। কিছুদিনের মধ্যে অভিযান চালিয়ে এসব গাড়ি চালানোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ