1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২২৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পাকিস্তানের বহুল আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় আদালত তিন বছরের কারাদণ্ডের রায় দেওয়ার পরপরই দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের রায় ঘোষণার পর তাকে গ্রেপ্তার করা হয়।

দেশটির সংবাদমাধ্যম দ্য ডন বলছে, আদালতের রায়ের পর ইমরান খানকে তার লাহোরের বাসভবন জামান পার্ক থেকে পাঞ্জাব পুলিশের একটি দল গ্রেপ্তার করেছে।

বেআইনিভাবে রাষ্ট্রীয় সম্পত্তি নিজের কোষাগারে জমার রাখার দায়ে শনিবার (৫ আগস্ট) ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানকে।

একইসঙ্গে আদালত ইমরান খানকে আরও ১ লাখ রুপি জরিমানাও করেছেন। এরপরই বিচারক সাবেক এই প্রধানমন্ত্রীকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন। এ বিষয়ে তার আইনজীবী ইন্তাজার হুসেন তাক্ষণিকভাবে রয়টার্সকে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীকে বাড়ি থেকে হেফাজতে নেওয়া হয়েছে।

ডন জানিয়েছে, আদালত তেহরিক-ই-ইনসাফ প্রধানকে ১ লাখ রুপি জরিমানা করেছে।

তোশাখানা উপহারের বিবরণ গোপন করার জন্য, পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) তার বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগে ১০ মে এই মামলায় খানকে অভিযুক্ত করা হয়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ