1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

৪ দিন ধরে ভোলা-লক্ষীপুর রুটের ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

  • প্রকাশিত : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৯৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // টানা চারদিন ধরে ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ভোলার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘাটে আটকা পড়েছে তিন শতাধিক যানবাহন।

জানা গেছে, গত ১ আগস্ট সকালে নিম্নচাপের প্রভাবে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লঞ্চের ধাক্কায় ভোলার ইলিশা ফেরিঘাটের দুই পল্টুন ছিঁড়ে যায়। এরপর সেটি ঠিক করা যায়নি। কবে নাগাদ ঘাট দুটি স্বাভাবিক হবে, তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

তবে বিআইডব্লিউটিএ বলছে, দ্রুত ঘাট মেরামতের কাজ চলছে। সূত্র জানায়, দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে ভোলার যোগাযোগের সহজ মাধ্যম ভোলা-লক্ষীপুর ফেরি সার্ভিস।

এ রুটে চারটি ফেরি চলে। কিন্তু গত ১ আগস্ট নিম্নচাপের প্রভাবে লঞ্চ নিয়ন্ত্রণ হারিয়ে ইলিশা ঘাটের দুটি পন্টুনে ধাক্কা দেয়। এতে পন্টুন দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ঘাটে ফেরিতে কোনো যানবাহন উঠতে ও নামতে পারছে না। এজন্য বন্ধ রয়েছে ফেরি সার্ভিস।

বিআইডব্লিউটিএ চারদিন ধরে ঘাটের মেরামত কাজ করছে, কাজ এখনো শেষ হয়নি। এতে উভয় পাড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। যে কারণে ভোগান্তিতে পড়েছেন ট্রাক চালক ও শ্রমিকরা।

কয়েকজন ট্রাক চালক জানালেন, তাদের মধ্যে অনেকেই তিনদিন ধরে ঘাটে পারাপারের অপেক্ষায় বসে আছেন, কিন্তু যেতে পারছেন না, অনেকের ট্রাকে পচনশীল কাঁচামাল।

এদিকে ঘাটে অপেক্ষমাণ পরিবহনগুলো নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় ঘাটেই নষ্ট হচ্ছে কাঁচামাল। এতে লাখ লাখ টাকা লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের।

এ ব্যাপারে ইলিশ ঘাটের মেরিন অফিসার (বিআইডব্লিউটিসি) মো. আল-আমিন বলেন, দ্রুত ঘাটটি মেরামতের জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে বলা হয়েছে। তারা কাজ করছে, যখন কাজ শেষ হবে, তখন থেকে ফেরি চলাচল স্বাভাবিক হবে। বিআইডব্লিউটিএ সহকারী পরিচালক এনামুল হক বলেন, আমরা ঘাট সংস্কারের চেষ্টা করছি, আশা করি দ্রুত কাজ শেষ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ